তিন বছরের কর্মপরিকল্পনায় চীনে বেড়েছে ডেটার মূল্য

রোববার,

১৪ জুন ২০২৬,

৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

রোববার,

১৪ জুন ২০২৬,

৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

তিন বছরের কর্মপরিকল্পনায় চীনে বেড়েছে ডেটার মূল্য

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৪১, ১৪ জুন ২০২৬

Google News
তিন বছরের কর্মপরিকল্পনায় চীনে বেড়েছে ডেটার মূল্য

উৎপাদনের একটি উপাদান হিসেবে ডেটার উন্নয়ন ও প্রয়োগকে উৎসাহিত করার জন্য নেওয়া তিন বছরের কর্মপরিকল্পনার দুই বছরের বেশি সময় পর চীনে ডেটা সম্পদের অর্থনৈতিক মূল্য আরও বেড়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় ডেটা প্রশাসন (এনডিএ)।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এনডিএ-র নীতি ও পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক লুয়ান চিয়ে বলেন, বিভিন্ন খাতে ডেটা সম্পদের উদ্ভাবনী ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

২০২০ সালে চীন ডেটাকে ভূমি, শ্রম, মূলধন ও প্রযুক্তির পাশাপাশি একটি নতুন উৎপাদন উপাদান হিসেবে স্বীকৃতি দেয়।

২০২৩ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ডিজিটাল চীন, ডিজিটাল অর্থনীতি ও ডিজিটাল সমাজ গঠনের পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্ব পালন করছে এনডিএ। একই সঙ্গে ডেটা শেয়ারিং, সমন্বয় ও ব্যবহার বাড়ানোর জন্য নীতিগত কাঠামোও তৈরি করছে।

২০২৫ সালে চীনের সক্রিয় ডেটার মোট পরিমাণ দাঁড়িয়েছে ১.৬৭ জেটাবাইটে (প্রায় এক ট্রিলিয়ন গিগাবাইট), যা আগের বছরের তুলনায় ২৮.৪৬ শতাংশ বেশি।

একই সময়ে ডেটা পণ্য ও সেবার সংখ্যা ২৯.২৯ শতাংশ এবং তাদের লেনদেন মূল্য ৩৯.৮ শতাংশ বেড়েছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের