তিন লাল কার্ডের ম্যাচে জয় তুলে নিলো মেক্সিকো

শুক্রবার,

১২ জুন ২০২৬,

২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

শুক্রবার,

১২ জুন ২০২৬,

২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

তিন লাল কার্ডের ম্যাচে জয় তুলে নিলো মেক্সিকো

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২৯, ১২ জুন ২০২৬

Google News
তিন লাল কার্ডের ম্যাচে জয় তুলে নিলো মেক্সিকো

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিয়েছে আয়োজন তিন দেশের এক দেশ-মেক্সিকো। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে গ্রুপ ‘এ’-এর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারায় স্বাগতিকরা।

মেক্সিকো সিটি স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠে নেমেই গোলের দেখা পায় উত্তর আমেরিকার দেশটি। ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি আসে হুলিয়ান কিনিয়োনেসের পা থেকে। দক্ষিণ আফ্রিকার শিশুতোষ ভুলে ৯ মিনিটে গোলটি করেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধে মেক্সিকো আরও কিছু সুযোগ তৈরি করলে গোল করতে পারেনি। আর দক্ষিণ আফ্রিকা ওই অর্থে তেমন সুবিধাই করতে পারেনি। উল্টো দ্বিতীয়ার্ধ শুরু হতেই পরিণত হয় ১০ জনের দলে।

এই বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখেন আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ৫০ মিনিটে পেনাল্টি বক্সের মাথায় মেক্সিকোর এক খেলোয়াড়কে আটকাতে গিয়ে ফাউল করার শাস্তি হিসেবে মাঠ ছাড়তে হয় তাকে।

একজন কম নিয়ে মেক্সিকোর বিপক্ষে সমতা আর ফেরানো হয়নি দক্ষিণ আফ্রিকার। ৬৬ মিনিটে তো দ্বিতীয় গোলটি হজম করে তারা। ৬৭ মিনিটে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমিনেজ।

দুই গোলে পিছিয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা দেখে আরও এক লাল কার্ড। ৮৪ মিনিটে মেক্সিকোর খেলোয়াড়কে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন মিডফিল্ডার থেম্বা জেওয়ানে। অবশ্য লাল কার্ড থেকে বাঁচতে পারেনি খোদ মেক্সিকো। যোগ করা সময়ের ২ মিনিটে লাল কার্ড দেখেন সেজার মন্তেস।

তাতে অবশ্য খুব একটা ক্ষতি হয়নি মেক্সিকোর। স্বস্তির জয় আর ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে দলটি। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের