বিশ্বকাপের কারণে দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা

বৃহস্পতিবার,

১১ জুন ২০২৬,

২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বৃহস্পতিবার,

১১ জুন ২০২৬,

২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

বিশ্বকাপের কারণে দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫২, ১০ জুন ২০২৬

Google News
বিশ্বকাপের কারণে দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা

সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামীকাল থেকে উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এ শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। বহু বছর পর আবারও এই বৈশ্বিক আসরের আয়োজক হিসেবে ফিরেছে মেক্সিকো।

বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে নিরাপত্তা, যান চলাচল ও জনসেবায় সর্বোচ্চ প্রস্তুতি নিতে কড়া নির্দেশনা দিয়েছে মেক্সিকো সরকার। প্রধানমন্ত্রী ক্লদিয়া শিনবাউম নির্দেশ দিয়েছেন, সরকারি কর্মচারীদের আপাতত বাড়ি থেকে কাজ করতে হবে। একই সঙ্গে দেশজুড়ে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে স্কুলগুলোতে অনলাইন ক্লাস চালু হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। প্রশাসন বলছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখা এবং বিশ্বকাপ চলাকালে জননিরাপত্তা নিশ্চিত করা।

বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক দর্শক মেক্সিকোতে আসবেন বলে ধারণা করা হচ্ছে। তাদের যাতায়াত ও নিরাপত্তায় কোনো ধরনের ভোগান্তি যাতে না হয়, সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।

বৃহস্পতিবার মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ কারণে মেক্সিকো সিটিতে অবস্থিত বিভিন্ন প্রাদেশিক সরকারি দপ্তরের কর্মীদেরও আপাতত বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।

স্বাস্থ্য, নিরাপত্তা ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দপ্তরগুলোকে এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে। একই সঙ্গে প্রাক-প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা চালুর বিষয়ে উৎসাহিত করা হয়েছে।

বিশ্বকাপে মোট ৪৮টি দেশের ১২৪৮ জন ফুটবলার অংশ নেবেন। এবারই সবচেয়ে বড় পরিসরের বিশ্বকাপ হতে যাচ্ছে। একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোয়।

সব মিলিয়ে বিশ্বকাপকে কেন্দ্র করে মেক্সিকো জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা, যাতে টুর্নামেন্ট নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের