ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক দিল কেন্দ্রীয় ব্যাংক

বুধবার,

১০ জুন ২০২৬,

২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বুধবার,

১০ জুন ২০২৬,

২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক দিল কেন্দ্রীয় ব্যাংক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫৬, ১০ জুন ২০২৬

Google News
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক দিল কেন্দ্রীয় ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংক তাকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ প্রদান করে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক মো. আশ্রাফুল আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ প্রদান করে।

ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে এ নিয়োগ প্রদান করা হয়েছে।

পর্যবেক্ষক হিসেবে আশ্রাফুল আলম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ প্রাসঙ্গিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন এবং ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য ও পর্যবেক্ষণ প্রদান করবেন।

বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে পর্যবেক্ষক নিয়োগের এই পদক্ষেপ ব্যাংকটির কার্যক্রমে আস্থা ও শৃঙ্খলা আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের