স্মারকলিপি দিতে অর্থ মন্ত্রণালয়ের অ‌ভিমুখে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম

বুধবার,

১০ জুন ২০২৬,

২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বুধবার,

১০ জুন ২০২৬,

২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

স্মারকলিপি দিতে অর্থ মন্ত্রণালয়ের অ‌ভিমুখে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:১৪, ১০ জুন ২০২৬

আপডেট: ১৩:১৫, ১০ জুন ২০২৬

Google News
স্মারকলিপি দিতে অর্থ মন্ত্রণালয়ের অ‌ভিমুখে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ সাত দফা দাবিতে অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিতে যাচ্ছে সচেতন গ্রাহক ফোরাম। বুধবার মতিঝিল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে থেকে বেলা সাড়ে ১১টায় মিছিল নিয়ে তারা যাত্রা শুরু ক‌রেন।

ফোরামের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক নুর উন-নবী জানান, ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ ৭ দফা দাবিতে অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দে‌বেন।

ঈদের আগে শেষ কর্মদিবস গত ২৪ মে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। পরে ওই দিন রাতেই বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান। তিন বছরের জন্য তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। তবে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর কর্মকর্তাদের আন্দোলনের মুখে ওই আমলে নিয়োগ পাওয়া তিনিসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন চার কর্মকর্তা পদত্যাগে বাধ্য হন।

তাকে আবার ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করায় এর বিরোধিতা করে বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করে আসছেন একদল গ্রাহক ও শেয়ারহোল্ডার। গত ১ জুন থেকে আন্দোলন করে আসছেন সচেতন গ্রাহক ফোরাম। নতুন করে অস্থিরতা শুরু হওয়ায় ব্যাংক তারল্য সংকটে পড়েছে। এজন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ধার চেয়েছে। 

জানা গেছে, গত ১ থেকে ৭ জুন পর্যন্ত আমানতকারীরা ব্যাংক থেকে ৪ হাজার ২৪০ কোটি টাকা তুলে নিয়েছে। যার কারণে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকে নগদ জমা বা সিআরআর রাখতে ব্যর্থ হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের