রাতের মধ্যে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

বুধবার,

১০ জুন ২০২৬,

২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বুধবার,

১০ জুন ২০২৬,

২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

রাতের মধ্যে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১১, ১০ জুন ২০২৬

Google News
রাতের মধ্যে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

আজ রাতের মধ্যে ঢাকাসহ বাংলাদেশের মোট ১২টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।

বুধবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বলা হয়েছে। বলা হয়েছে, বিকাল তিনটা থেকে দিবাগত রাত একটা পর্যন্ত এ অবস্থা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ওই সময়ের মধ্যে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

একই সাথে, এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের