বিশ্ব চলচ্চিত্রে তোংকুয়ানের তৈরি বিশাল সামরিক রেপ্লিকা

বুধবার,

১০ জুন ২০২৬,

২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বুধবার,

১০ জুন ২০২৬,

২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

বিশ্ব চলচ্চিত্রে তোংকুয়ানের তৈরি বিশাল সামরিক রেপ্লিকা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৩, ১০ জুন ২০২৬

Google News
বিশ্ব চলচ্চিত্রে তোংকুয়ানের তৈরি বিশাল সামরিক রেপ্লিকা

দু’দশকের ক্ষুদ্রাকৃতি মডেল তৈরির অভিজ্ঞতাকে পূর্ণাঙ্গ সামরিক রেপ্লিকায় রূপ দিচ্ছে চীনের মাইসিওয়েট টেকনোলজি। ২০ বছরের পুরনো এই প্রতিষ্ঠানটি এখন যুদ্ধবিমান ও ট্যাংকের রেপ্লিকা তৈরি করছে, যা বিশ্ব চলচ্চিত্রের বাজারে এখন আলোচনায়।

দেশটির কুয়াংতোং প্রদেশের তোংকুয়ানে অবস্থিত এ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে নেদারল্যান্ডসের একটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছে। ২০২৭ সালে শুরু হতে যাওয়া একটি ঐতিহাসিক যুদ্ধভিত্তিক সিনেমার জন্য তারা আসলের সমান ট্যাংক ও বিমানের প্রপস সরবরাহ করবে।

৬০ হাজার বর্গমিটার আয়তনের কারখানার অর্ধেকটাই এখন ব্যবহৃত হচ্ছে এই বিশাল রেপ্লিকা তৈরির কাজে। বর্তমানে তাদের ক্যাটালগে চীনের জে-২০ ফাইটার যুদ্ধবিমান থেকে শুরু করে রাশিয়ার টি-১৪ আরমাটা এবং জার্মানির লেপার্ড ২এ৭ ট্যাংকের রেপ্লিকা রয়েছে।

এই রেপ্লিকাগুলো উচ্চমানের স্টিল ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। একেকটি ট্যাংকের দৈর্ঘ্য প্রায় ১০ মিটার এবং ওজন ৬০০-৭০০ কেজি পর্যন্ত হয়। প্রতিটি ইউনিট তৈরিতে সময় লাগে এক থেকে দুই মাস। বড় আকারের এই রেপ্লিকা বিভাগ থেকে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় এখন ২০ থেকে ৩০ মিলিয়ন ইউয়ান, যা চাহিদার তুঙ্গে থাকলে ১০০ মিলিয়ন ইউয়ান (প্রায় ১৩ দশমিক ৮ মিলিয়ন ডলার) পর্যন্ত পৌঁছায়।

বর্তমানে চড়া দামের কারণে সাধারণ ক্রেতার সংখ্যা কম হলেও উৎপাদন খরচ কমিয়ে বাজার বাড়ানোর পরিকল্পনা করছেন প্রতিষ্ঠানটি। এ ছাড়া, এই রেপ্লিকাগুলো স্বয়ংক্রিয়ভাবে চলাচলের উপযোগী করতে এতে ইঞ্জিন বসানোর গবেষণাও চলছে। সূত্র: সিএমজি বাংলা
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের