প্রথমবারের মতো গন্তব্যহীন যাত্রা শুরু করল অ্যাডোরা ম্যাজিক সিটি

বৃহস্পতিবার,

১১ জুন ২০২৬,

২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বৃহস্পতিবার,

১১ জুন ২০২৬,

২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

প্রথমবারের মতো গন্তব্যহীন যাত্রা শুরু করল অ্যাডোরা ম্যাজিক সিটি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪১, ১০ জুন ২০২৬

Google News
প্রথমবারের মতো গন্তব্যহীন যাত্রা শুরু করল অ্যাডোরা ম্যাজিক সিটি

চীনের প্রথম দেশীয় প্রযুক্তিতে নির্মিত বৃহৎ ক্রুজ জাহাজ অ্যাডোরা ম্যাজিক সিটি শনিবার শাংহাই থেকে যাত্রা শুরু করেছে। এর মাধ্যমে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো গন্তব্যবিহীন সমুদ্রভ্রমণ চালু হলো।

প্রচলিত ক্রুজ ভ্রমণের বিপরীতে এই নতুন যাত্রাপথে জাহাজটি শাংহাই উসুংখৌ আন্তর্জাতিক ক্রুজ বন্দর থেকে যাত্রা করে আবার একই বন্দরে ফিরে আসে। পুরো সফরে জাহাজটি কোনো বিদেশি বা অভ্যন্তরীণ বন্দরে না থেমে শুধু উন্মুক্ত সমুদ্রে ভ্রমণ করে।

শনিবার শুরু হওয়া তিন দিন ও দুই রাতের এই বিশেষ ভ্রমণ সোমবার ভোরে শেষ হবে। যাত্রীরা কোনো বন্দরে দ্রুত ঘুরে দেখার চাপ ছাড়াই জাহাজের বিভিন্ন সুবিধা ও বিনোদন উপভোগ করার সুযোগ পাচ্ছেন। 

শাংহাইয়ের এক অফিসকর্মী হু পদবির এক নারী যাত্রী বলেন, ‘এই ভ্রমণটি খুবই স্বস্তিদায়ক। অতিরিক্ত ছুটি নেওয়ারও প্রয়োজন হয়নি। দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই বড় ক্রুজ জাহাজে ভ্রমণের অভিজ্ঞতার জন্য আমি বেশ উৎসুক।‘

যাত্রীদের জন্য জাহাজে স্ট্যান্ড-আপ কমেডি, ম্যাজিক শো, থিম পার্টি এবং গভীর রাতের বিশেষ খাবারের আয়োজনসহ বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম যুক্ত করা হয়েছে। আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে জাহাজটির যাত্রীসংখ্যা মোট ধারণক্ষমতার ৮০ শতাংশের মধ্যে সীমিত রাখা হয়েছে। এই ভ্রমণে যাত্রীদের গড় বয়স ৪৭ বছর, যা সাধারণ রুটের ক্রুজে গড় ৫৫ বছরের তুলনায় কম। 

শুক্রবার শাংহাই কর্তৃপক্ষ এ ধরনের ক্রুজের জন্য চীনের প্রথম প্রবেশ-প্রস্থান অনুমতিপত্র জারি করে। পরদিন যাত্রীদের জন্য সহজতর কাস্টমস ও সীমান্ত পরিদর্শন সেবাও চালু করা হয়।

পরিসংখ্যান অনুযায়ী, চীনে ক্রুজ পর্যটনের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। ২০২৫ সালে দেশটির মোট ক্রুজ যাত্রী পরিবহন সংখ্যা আগের বছরের তুলনায় ২৫ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সূত্র: সিএমজি বাংলা

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের