প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে

শুক্রবার,

১২ জুন ২০২৬,

২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

শুক্রবার,

১২ জুন ২০২৬,

২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:১৬, ১২ জুন ২০২৬

Google News
প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে 

অটোমেশন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এ কথা বলেন।  

বাজেট বক্তৃতায় তিনি বলেন, প্রযুক্তি খাতের পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে ফ্রিল্যান্সিং ও ক্রিয়েটিভ সেক্টরে ব্যাপক প্রশিক্ষণের মাধ্যমে আরও ৮ লাখ পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। 

এই লক্ষ্য বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে যুবকদের জন্য ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, কেয়ারগিভিং ও ভাষা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তাছাড়া চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও উপযোগী মানবসম্পদ তৈরিতে একটি সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের