কোরিয়ার সাংবাদিককে চুমু মেক্সিকোর সুন্দরী ভক্তের, ভাইরাল ভিডিও

শুক্রবার,

১২ জুন ২০২৬,

২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

শুক্রবার,

১২ জুন ২০২৬,

২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

কোরিয়ার সাংবাদিককে চুমু মেক্সিকোর সুন্দরী ভক্তের, ভাইরাল ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৩৩, ১২ জুন ২০২৬

Google News
কোরিয়ার সাংবাদিককে চুমু মেক্সিকোর সুন্দরী ভক্তের, ভাইরাল ভিডিও

ভরা রাস্তায় লাইভ চলাকালীন ওই সাংবাদিকে জড়িয়ে ধরে চুমু খেলেন মেক্সিকোর এক সুন্দরী তরুণী সমর্থক। মুহূর্তে সেই ভিডিও ভাইরাল হয়ে যায় স্যোশাল প্ল্যাটফর্মে। তাতেই শুরু বিতর্ক।

প্রশ্ন উঠে এভাবে কি কাউকে অনুমতি ছাড়া চুমু খাওয়া যায়? ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, লাইভ চলাকালীন হঠাৎই পিছন থেকে এসে মেক্সিকোর এক নারী ভক্ত কোরিয়ার ওই সাংবাদিককে পিছন থেকে জড়িয়ে ধরেন।

কিন্তু সেখানেই থামেননি। হঠাৎ সাংবাদিকের গালে চুমু খেয়ে বসেন মেক্সিকোর ওই সুন্দরী তরুণী। সাংবাদিক তখন যেন পালাতে পারলে বাঁচেন। কোনও রকমে জোর করে হাসি ধরে রেখেছিলেন।

কিন্তু এই ঘটনার পর বিতর্ক শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, ব্যাপারটা যদি উলটো ঘটত?  অর্থাৎ যদি কোনও পুরুষ একজন মহিলা সাংবাদিককে ভরা রাস্তায় চুমু খেতেন, তাহলে যৌন হেনস্তার অভিযোগ উঠত। 

তাহলে এক্ষেত্রে ওই মহিলা কেন পার পাবেন? আবার অনেকের বক্তব্য, দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি এখন সারা বিশ্বে জনপ্রিয়। সেই হিসেবে দক্ষিণ কোরিয়ার মানুষদেরও পছন্দ করা হয়। অন্যদিকে মেক্সিকোও অন্য দেশের মানুষদের আপন করে নিতে জানে।

সেই হিসেবে এটা উচ্ছ্বাসের অতি বহিঃপ্রকাশ।উল্লেখ্য দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো। অন্যদিকে পিছিয়ে থেকেও ২-১ গোলে কামব্যাক করে চেক রিপাবলিকের বিরুদ্ধে জিতেছে দক্ষিণ কোরিয়া। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের