মোটরসাইকেল চালকের মাথায় আঘাত করে ছিনতাই, গ্রেপ্তার কালু

শুক্রবার,

১২ জুন ২০২৬,

২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

শুক্রবার,

১২ জুন ২০২৬,

২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

মোটরসাইকেল চালকের মাথায় আঘাত করে ছিনতাই, গ্রেপ্তার কালু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:১৩, ১২ জুন ২০২৬

Google News
মোটরসাইকেল চালকের মাথায় আঘাত করে ছিনতাই, গ্রেপ্তার কালু

রাজধানীর কাফরুলে চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল কালুকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪। 

র‌্যাব জানায়, সম্প্রতি মোটরসাইকেল চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। এ ঘটনার জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে র‌্যাব।
 
আসামির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ব্যবসা নিয়ে মোটরসাইকেল চালক রাফির সাথে অভিযুক্তদের পূর্ব থেকেই বিরোধ চলছিলো। কয়েকদিন পূর্বেও এনিয়ে কথা কাটাকাটি হয়।

ঘটনার দিন রাফি একা বাইক চালিয়ে আসছিলেন। এসময় ওই রাস্তায় কালু, পারভেজসহ তার সহযোগীরা আড্ডা দিচ্ছিলেন। রাফিকে একা দেখে তারা আটকাতে যান। কালু বাইকারকে আটকাতে ব্যর্থ হলে একটু সামনে অবস্থান করা পারভেজ ইটের টুকরো দিয়ে মাথায় আঘাত করেন। এতে বাইকার পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। পরবর্তীতে অভিযুক্তরা বাইকারকে ঢাকা মেডিকেলে নিয়ে যান এবং গত রাতে অপারেশন হয়।
 
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে র‌্যাব-৪ এর আভিযানিক দল অভিযুক্তদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা সূত্রের ভিত্তিতে কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের