এবার রৌমারী সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

রোববার,

১৪ জুন ২০২৬,

৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

রোববার,

১৪ জুন ২০২৬,

৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Radio Today News

এবার রৌমারী সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩০, ১৪ জুন ২০২৬

Google News
এবার রৌমারী সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে নারী ও শিশুসহ নয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের শক্ত অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়। রোববার সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তে ও রৌমারী সদর ইউনিয়নের বন্দুরচর সীমান্তে এ ঘটনা ঘটে। 

বিজিবি ও স্থানীয়রা জানান, রোববার সকালে উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬০-১ এস-এর কাছ দিয়ে নারী-শিশুসহ ছয়জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলার ঝালেরচর ক্যাম্পের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শক্ত অবস্থান নেয়। বর্তমানে ওই ছয়জন ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন। 

অন্যদিকে রৌমারী সদর ইউনিয়নের ভুন্দুরচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা ১০৬৬ পিলারের কাছে তিনজন পুরুষকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের কারণে সেই পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। 

ঘটনাটি নিশ্চিত করে বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, রোববার সকালে রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে দুজন নারী, দুজন শিশু ও দুজন পুরুষকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। এছাড়া ইজলামারী বিওপির আওতায় ভুন্দুরচর সীমান্তে তিনজন পুরুষকে পুশইনের চেষ্টা করা হয়েছে। তারা সবাই শূন্যরেখা থেকে ভারতের ৫০ গজ অভ্যন্তরে অবস্থান করছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের