সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার কারণ ব্যাখ্যা করলেন এমপি জেবা আমিন

মঙ্গলবার,

০৪ আগস্ট ২০২৬,

১৯ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

০৪ আগস্ট ২০২৬,

১৯ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার কারণ ব্যাখ্যা করলেন এমপি জেবা আমিন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:২৩, ১৯ জুন ২০২৬

আপডেট: ২৩:২৪, ১৯ জুন ২০২৬

Google News
সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার কারণ ব্যাখ্যা করলেন এমপি জেবা আমিন

জাতীয় সংসদে ‘কাঁচা রাস্তা’ শব্দ ব্যবহার করে দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জেবা আমিন খান। তার বক্তব্য নিয়ে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে তিনি এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

বৃহস্পতিবার (১৮ জুন) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী ও ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক জেবা আমিন খান বলেন, দেশের অনেক সড়কের বর্তমান অবস্থা বোঝাতেই তিনি ‘কাঁচা রাস্তা’ শব্দটি ব্যবহার করেছেন।

তিনি বলেন, আমি কী বোঝাব বলেন। আমাদের দেশের রাস্তাগুলোর যে অবস্থা, আমি তো ‘কাঁচা রাস্তা’ সঠিক বাংলা বলেছি। এখন আমি কী বলব—ডার্ট রোড নাকি আনপেইভড রোড? এগুলো বললে সবাই বুঝতেন না। তাই সাধারণ মানুষের বোধগম্য ভাষায় ‘কাঁচা রাস্তা’ বলেছি।

জেবা আমিন আরও জানান, রংপুর-৬ আসনের সংসদ সদস্য প্রথমে তার বক্তব্যে ‘কাঁচা রাস্তা’ প্রসঙ্গটি উত্থাপন করেছিলেন। তিনি বলেন, রংপুর-৬ আসনে উন্নয়ন কার্যক্রমের প্রয়োজনীয়তা তুলে ধরতেই বিষয়টি উল্লেখ করা হয়েছিল।

এর আগে মঙ্গলবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি সড়কের বেহাল অবস্থার জন্য দুর্নীতিকে দায়ী করেন। তার অভিযোগ, পূর্ববর্তী সরকারের সময়ে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হলেও সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় ও কার্যকর উন্নয়ন নিশ্চিত করা যায়নি।

তিনি দাবি করেন, এসব কারণে এখনো দেশের বিভিন্ন এলাকায় কাঁচা রাস্তার সমস্যা রয়ে গেছে এবং জনগণ ভোগান্তি পোহাচ্ছে। একই সঙ্গে চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য বর্তমান সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

জাতীয় সংসদে দেওয়া ওই বক্তব্য এবং পরবর্তী ব্যাখ্যাকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের