মা, বাবা, স্বামীসহ পরিবারের সবাই নিখোঁজ

শুক্রবার,

২৮ আগস্ট ২০২৬,

১৩ ভাদ্র ১৪৩৩

শুক্রবার,

২৮ আগস্ট ২০২৬,

১৩ ভাদ্র ১৪৩৩

Radio Today News

মা, বাবা, স্বামীসহ পরিবারের সবাই নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭, ২৮ আগস্ট ২০২৬

Google News
মা, বাবা, স্বামীসহ পরিবারের সবাই নিখোঁজ

বৃহস্পতিবার নেপালের সেনাবাহিনীর হাতে উদ্ধার হওয়া এই নারী জানিয়েছেন, বন্যার পর থেকে তার স্বামী, বাবা ও মা এখনো নিখোঁজ রয়েছেন।

ছবির ক্যাপশান,বৃহস্পতিবার নেপালের সেনাবাহিনীর হাতে উদ্ধার হওয়া এই নারী জানিয়েছেন, বন্যার পর থেকে তার স্বামী, বাবা ও মা এখনো নিখোঁজ

নেপালের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি হলো নুয়াকোট।সেখানে একটি সেনা ক্যাম্পকে উদ্ধারকেন্দ্রে পরিণত করা হয়েছে।

ওই কেন্দ্রের বাইরে শত শত মানুষ তাদের নিখোঁজ স্বজনদের খোঁজ পেতে অপেক্ষা করছেন। বিবিসি নেপালির শ্রীজনা শ্রেষ্ঠা সেখানে গিয়েছিলেন।

তিনি গিয়ে দেখেন যে এক নারী তার শিশুকে কোলে নিয়ে অঝোরে কাঁদছেন।তার বাবা, স্বামী ও মা-সহ পরিবারের সবাই নিখোঁজ।

সেখানে অনেক আহত মানুষও ছিলেন। কেউ কেউ বলছিলেন, তারা অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন।

রাসুয়ায় কাজ করা এক চালক বিবিসি নেপালিকে জানান, বন্যার সময় পানির তোড়ে তিনি ভেসে গিয়েছিলেন। কীভাবে বেঁচে ফিরেছেন, তা এখনো বুঝতে পারছেন না। তবে নিজে বাঁচলেও তার ২০ জনের বেশি বন্ধু মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন।

তার সঙ্গে কথা বলার সময় শ্রীজনা শ্রেষ্ঠা দেখেন, তিনি ঠিকমতো মনোযোগ দিতে পারছিলেন না। মানসিকভাবেও স্বাভাবিক অবস্থায় ছিলেন না। তার চোখ ভরা ছিল অশ্রু।

একপর্যায়ে শ্রীজনা শ্রেষ্ঠা যখন ভিডিও করছিলেন, তখন সম্ভবত ৬০ বা ৭০ বছর বয়সী এক নারীকে হেলিকপ্টার থেকে নামিয়ে ওই কেন্দ্রে চিকিৎসার জন্য আনা হয়। ভিডিও করার সময়ই হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে জানা যায়, তিনি মারা গেছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের