শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ঢাকা-রাঙামাটি করোনার রেড জোন ঘোষণা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪২, ১২ জানুয়ারি ২০২২

Google News
ঢাকা-রাঙামাটি করোনার রেড জোন ঘোষণা

করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকি বিবেচনায় ঢাকা ও রাঙামাটি জেলাকে রেড জোন বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদফতর।  এছাড়া ৬ টি জেলাকে হলুদ জোন এবং ৫৪ টি জেলাকে গ্রিন ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ড্যাশবোর্ড ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

মধ্যম ঝুঁকির হলুদ জোন হিসেবে যেসব জেলা ঘোষণা করা হয়েছে-সেগুলো হচ্ছে-রাজশাহী, নাটোর, রংপুর, যশোর, লালমনিরহাট ও দিনাজপুর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ঢাকা ও রাঙ্গামাটিতে সংক্রমণের হার ১০ থেকে ১৯ শতাংশ।  

আর সংক্রমণের গ্রিন জোন বা ক্ষীণ ঝুঁকিতে আছে ৫৪ জেলা। অন্যদিকে পঞ্চগড় ও বান্দরবান জেলায় নমুনা পরীক্ষার হার খুবই কম হয়েছে। মধ্যম পর্যায়ের ঝুঁকিতে থাকা ৬ জেলায় করোনা সংক্রমণের হার ৫ শতাংশ থেকে ৯ শতাংশে অবস্থান করছে। 

আর সংক্রমণের গ্রিন জোন বা ক্ষীণ ঝুঁকিতে আছে ৫৪ জেলা। অন্যদিকে পঞ্চগড় ও বান্দরবান জেলায় নমুনা পরীক্ষার হার খুবই কম হয়েছে বলে জানায় অধিদপ্তর। 

বাংলাদেশের করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিভিন্ন এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন বা লাল, হলুদ ও সবুজ - এই তিন ভাগে ভাগ করে থাকে স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে।

এদিকে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে আজ দেশে দেশে ১১ দফা বিধিনিষেধ শুরু হয়েছে।  যাত্রীবাহী বাসে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।  সভা-সমাবেশ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/এসজেএন

সর্বশেষ


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536