শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৯:০৫, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Google News
বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম 

বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘গুমের জন্য বারবার বিএনপি আন্তর্জাতিক তদন্ত চেয়েছে, কিন্তু এখন তারা দেশের বাহিনীকে দিয়েও তদন্ত করতে দেয় না। মানবধিকার কমিশনও দুর্বল করেছে সরকার।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বিএনপি সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন এবং নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে’ এনসিপি আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। 

এনসিপি আহ্বায়ক বলেন, ‘সরকার জাতীয় সংসদকে কুলষিত করছে– এমন আইন সংসদে পাস করছে সংসদে। যে গণতান্ত্রিক মৌলিক অধিকারের জন্য আন্দোলন করেছিলাম তা এখন প্রতিষ্ঠিত হয়নি। সরকার মিরাজ শেখের গুমের কথা স্বীকার করে না। মানুষের মুখ থামিয়ে দেওয়া হচ্ছে। দমন–পীড়ন শুরু হয়েছে।’

অবিলম্বে যেন সঠিকভাবে গুমের তদন্ত ও মানবধিকার কমিশন কাজ করতে পারে এবং সাইবার আইন সঠিকভাবে করা হয় সেই আহ্বান জানান নাহিদ। 

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘২০০১-২০০৬ এর সময়কার দুর্নীতির কাজ নিয়ে দুদককে ব্যবহার করুন। বর্তমান সরকার দুদককে ধ্বংস করে বিরোধীদলের পেছনে ব্যবহার করছে। গণতন্ত্র, মানবধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। নতুন স্বৈরাচর হচ্ছেন, তবে দেশের জনগণ তা হতে দেবে না। আন্দোলন করে নামিয়ে দেবে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536