মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:২৬, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Google News
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে

বোয়িংয়ের পর সরকার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি জানান, এ নিয়ে অক্টোবরেই চুক্তি হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এসব উড়োজাহাজ একসঙ্গে দেশে আসবে না। ২৫টি বোয়িংয়ের প্রথমটি আসবে ২০৩১ সালে। পর্যায়ক্রমে ২০৩৫-৩৬ সাল পর্যন্ত উড়োজাহাজগুলো দেশে আসবে।

মন্ত্রী জানান, বোয়িংয়ের সঙ্গে আগে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছিল। নতুন ১১টি নিয়ে মোট ২৫টি বোয়িং কেনার চুক্তি হয়েছে। এর মধ্যে ১৫টি ওয়াইড বডি ও ১০টি ন্যারো বডি উড়োজাহাজ। এসব উড়োজাহাজের জন্য এখনই পুরো অর্থ পরিশোধ করতে হবে না।

তিনি বলেন, চুক্তি অনুযায়ী উড়োজাহাজ পাওয়ার পর অর্থ পরিশোধ করা হবে এবং বিমান বহর থেকে আয় করে সেই অর্থ পরিশোধের পরিকল্পনা রয়েছে।
দেশের এভিয়েশন খাতকে শক্তিশালী করতে বহর বাড়ানোর বিকল্প নেই বলে মন্তব্য করেন বিমানমন্ত্রী।

তিনি বলেন, বর্তমানে বিদেশি এয়ারলাইনসগুলো বাংলাদেশের যাত্রী পরিবহনে বড় অংশ দখল করে আছে। জাতীয় পতাকাবাহী বিমান বর্তমানে দেশের যাত্রীদের মাত্র প্রায় ২০ শতাংশ বহন করতে পারছে। বহর বাড়ানো গেলে আরো বেশি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536