পশ্চিম মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার ঘটনাস্থলে উপস্থিত দুজন স্থানীয় ত্রাণকর্মী এ তথ্য জানিয়েছেন।
সোমবার দুপুরে রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি ব্যস্ত বাজার ও নদী তীরবর্তী বাণিজ্যিক এলাকায় এই বিমান হামলা চালানো হয়।
হামলার পর প্রাথমিকভাবে প্রায় ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
স্থানীয় ত্রাণকর্মী ওয়াই হুন অং বলেন, ‘নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে ও ৫৮ জন আহত হয়েছেন।’
তিনি আরও বলেন, হামলার পর আগুনে কয়েকটি লাশ পুড়ে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে আরেক স্থানীয় স্বেচ্ছাসেবকও জানিয়েছেন, বিমান হামলায় ৫০ জন নিহত হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

