শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

৩ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বিএনপির সঙ্গে ছাত্রলীগ খেলবে, চাইলে যুবলীগও খেলতে পারে: তথ্যমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:৪২, ২৯ নভেম্বর ২০২২

আপডেট: ০০:৪৩, ২৯ নভেম্বর ২০২২

Google News
বিএনপির সঙ্গে ছাত্রলীগ খেলবে, চাইলে যুবলীগও খেলতে পারে: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রতি বছর হিমালয় ও সাইবেরিয়া থেকে শীতের সময় কিছু পাখি বাংলাদেশে আসে। তারা দেশের ফসল খেয়ে আবার চলে যায়। বিএনপিও শীতের পাখির মত। বিএনপি সমাবেশের নামে পিকনিক পার্টি করছে। তারা কোনো সমাবেশ করছে না।

সোমবার দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, কুমিল্লায় সমাবেশের তিনদিন আগে থেকে তাদের নেতাকর্মীরা সেখানে পিকনিক শুরু করে দিয়েছিল। কুমিল্লায় সমাবেশে ১০০ গরু জবাই করে পিকনিক খেয়েছে। বিএনপির সাবেক মেয়র সাক্কু সাহেব বলেছেন, 'আমার ৭৩টি ফ্ল্যাট নেতাকর্মীদের জন্য বরাদ্দ রেখেছি। এসব ফ্ল্যাটে সমাবেশে আসা নেতাকর্মীরা থাকবেন'।

তিনি বলেন, বর্ষাকালে বৃষ্টি হলে পুকুরে কিছু মাছ লাফালাফি শুরু করে। কিন্তু পুকুরের বড় মাছ লাফালাফি করে না। পুটি মাছ লাফালাফি করে। বিএনপিও পুটি মাছের মত লাফালাফি করছে। তাদের মনে রাখতে হবে, পুকুরে বোয়াল মাছ থাকে। বোয়াল মাছ পুটি মাছকে খেয়ে ফেলবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, আপনি বলেন, খেলা হবে। কিন্তু গতবার ঠাকুরগাঁওয়ে নির্বাচনে ফখরুল সাহেবকে রমেশ চন্দ্র সেন হারিয়েছেন। রমেশ দা মির্জা ফখরুলকে আউট করেছিলেন। শুধু একবার নয়, রমেশ চন্দ্র সেন তাকে পাঁচবার পরাজিত করেছেন। এবার এমনভাবে পরাজিত হবেন যে, আর উঠে দাঁড়াতে পারবেন না। আপনাদের সঙ্গে আমরা খেলব না। এখন থেকে আপনাদের সঙ্গে ছাত্রলীগ খেলবে। চাইলে যুবলীগও খেলতে পারে।

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রেডিওটুডে নিউজ/মুনিয়া

সর্বশেষ


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536