ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ছেঁড়া নিয়ে যা বললেন গোলাম পরওয়ার

মঙ্গলবার,

১৫ সেপ্টেম্বর ২০২৬,

৩০ ভাদ্র ১৪৩৩

মঙ্গলবার,

১৫ সেপ্টেম্বর ২০২৬,

৩০ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ছেঁড়া নিয়ে যা বললেন গোলাম পরওয়ার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৪৭, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২৩:৪৭, ১৪ সেপ্টেম্বর ২০২৬

Google News
ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ছেঁড়া নিয়ে যা বললেন গোলাম পরওয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ছেঁড়া প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস জানেন না এবং প্রথাগত দলীয় রাজনীতিতে অন্ধ, তারাই এ ধরনের আচরণ করতে পারেন।

সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সিরাতুন্নবী (সা.) কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন গোলাম পরওয়ার।

জিন্নাহর ছবি ছেঁড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা অবগত হয়েছি। আমরা বলব, যারা বাংলাদেশের রাজনীতির ইতিহাস জানেন না, বাংলাদেশের জন্মের পেছনের কথা জানেন না, এই ভূখণ্ডকে আজাদ ও স্বাধীন করার পেছনে কারা লড়াই করেছেন এবং তাঁদের কী অবদান ছিল, সেই ইতিহাস থেকে যারা অজ্ঞ, শুধু প্রথাগত দলীয় রাজনীতিতে যারা অন্ধ, তাঁরা এ ধরনের আচরণ করতে পারেন।’

তিনি আরও বলেন, ‘উনি যে আন্দোলন করেছিলেন, যে কথা বলেছিলেন, এই ভূখণ্ডের সমস্ত দেশপ্রেমিক নাগরিক সে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। এগুলোর ইতিহাস জানতে হবে। রাজনীতিতে ইমম্যাচুরিটি থাকলে বহু কাজ, বহু দায়িত্ব এমন হয়ে যায়, যেগুলো মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়।’

এর আগে সোমবার দুপুরে ডাকসু সংগ্রহশালা থেকে মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ছিঁড়ে প্রতিবাদ জানান শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার। সাংবাদিকদের তিনি বলেন, ‘যে জিন্নাহ আমাদের মাতৃভাষার বিরুদ্ধে সিদ্ধান্ত দিয়েছিল, যে জিন্নাহ ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ছাত্র-ছাত্রীদের গ্রেপ্তার করেছিল, সেই জিন্নাহ ডাকসুতে স্থান পেতে পারে না।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের