মাইক্রোওয়েভ ওভেনে স্টিলের পাত্র নিষেধ কেন? আছে যে বৈজ্ঞানিক কারণ

শনিবার,

১২ সেপ্টেম্বর ২০২৬,

২৮ ভাদ্র ১৪৩৩

শনিবার,

১২ সেপ্টেম্বর ২০২৬,

২৮ ভাদ্র ১৪৩৩

Radio Today News

মাইক্রোওয়েভ ওভেনে স্টিলের পাত্র নিষেধ কেন? আছে যে বৈজ্ঞানিক কারণ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:০৭, ১২ সেপ্টেম্বর ২০২৬

Google News
মাইক্রোওয়েভ ওভেনে স্টিলের পাত্র নিষেধ কেন? আছে যে বৈজ্ঞানিক কারণ

মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করার সময় স্টিল বা অন্য ধাতব পাত্র ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। তবে কেন ধাতব পাত্র মাইক্রোওয়েভ ওভেনের জন্য ঝুঁকিপূর্ণ, তা অনেকেরই জানা নেই।

এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ।হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোওয়েভ ওভেন খাবার গরম করে মাইক্রোওয়েভ নামের তড়িৎচৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে। এই তরঙ্গ খাবারের ভেতরের পানির অণুকে দ্রুত কম্পিত করে। এর ফলে তাপ তৈরি হয় এবং খাবার গরম হয়ে ওঠে।

কিন্তু ধাতু, বিশেষ করে স্টিল, মাইক্রোওয়েভ শোষণ করার পরিবর্তে তা প্রতিফলিত করে। ফলে তরঙ্গ পাত্রের গায়ে ধাক্কা খেয়ে অন্যদিকে ফিরে যেতে পারে। এতে মাইক্রোওয়েভ ওভেনের ভেতরে বৈদ্যুতিক শক্তির অসম বণ্টন তৈরি হয় এবং যন্ত্রটির ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে।

ধাতব পাত্রের ধারালো প্রান্ত, কাঁটাচামচ বা ছুরির মতো বস্তুতে এই বৈদ্যুতিক শক্তি বেশি ঘনীভূত হতে পারে।

এর ফলে স্ফুলিঙ্গ বা আগুনের ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে পাত্রের ধাতব অংশ মাইক্রোওভেনের দেয়ালের কাছাকাছি থাকলে বিপদ আরও বাড়তে পারে।
এ ছাড়া ধাতব পাত্র ব্যবহারে মাইক্রোওয়েভ খাবারকে সমানভাবে গরম করতে পারে না। কারণ ধাতু তরঙ্গ প্রতিফলিত করে, ফলে খাবারের কিছু অংশ ঠান্ডা থেকে যেতে পারে।

তবে সব ধরনের ধাতু বা ধাতব বস্তু একইভাবে ঝুঁকিপূর্ণ নয়।কিছু মাইক্রোওভেনে নির্দিষ্ট ধাতব র‍্যাক বা প্রস্তুতকারকের অনুমোদিত পাত্র ব্যবহার করা যায়। কিন্তু সাধারণ স্টিলের বাটি, প্লেট, চামচ বা কাঁটাচামচ ব্যবহারের আগে অবশ্যই মাইক্রোওভেনের নির্দেশিকা দেখে নেওয়া উচিত।

নিরাপদ ব্যবহারের জন্য মাইক্রোওভেনে কাচ, সিরামিক বা ‘মাইক্রোওভেন সেফ’ লেখা পাত্র ব্যবহার করাই ভালো। এতে খাবার গরম করার সময় আগুন, স্ফুলিঙ্গ ও যন্ত্রের ক্ষতির ঝুঁকি কমে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের