২০৩০ সালের মধ্যে মৎস সম্পদের সরবরাহ বাড়ানোর লক্ষ্য চীনের

বৃহস্পতিবার,

১০ সেপ্টেম্বর ২০২৬,

২৬ ভাদ্র ১৪৩৩

বৃহস্পতিবার,

১০ সেপ্টেম্বর ২০২৬,

২৬ ভাদ্র ১৪৩৩

Radio Today News

২০৩০ সালের মধ্যে মৎস সম্পদের সরবরাহ বাড়ানোর লক্ষ্য চীনের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৫, ১০ সেপ্টেম্বর ২০২৬

Google News
২০৩০ সালের মধ্যে মৎস সম্পদের সরবরাহ বাড়ানোর লক্ষ্য চীনের

পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২৬-২০৩০) মেয়াদের জন্য সম্প্রতি একটি জাতীয় মৎস্য উন্নয়ন পরিকল্পনা প্রকাশ করেছে চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়। এই পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে উচ্চমানের মৎস সম্পদের সরবরাহ উল্লেখযোগ্যভাবে বাড়াতে চায় দেশটি।

পরিকল্পনার মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে মৎস্য চাষের জন্য নির্ধারিত জলাশয়ের পরিমাণ একই রাখা। মৎস্য খাতের কাঠামোগত উন্নয়ন এবং পরিমাণ বাড়ানোর পাশাপাশি পণ্যের মান ভালো করা। এছাড়া আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানো, প্রযুক্তি ও যন্ত্রপাতিতে এবং ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে ইয়াংজি নদীর জলজ জীববৈচিত্র্যের সূচকের ক্রমাগত উন্নতি, সামুদ্রিক মৎস্য সম্পদের হ্রাসের গতি ধীর করা এবং দুষ্প্রাপ্য প্রজাতির সংখ্যা স্থিতিশীল রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি, দেশটির বার্ষিক সামুদ্রিক মাছ ধরার পরিমাণ ১ কোটি টনের মধ্যে সীমিত রাখা এবং ইয়াংজি নদীতে ১০ বছরের মাছ ধরার নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের কথা বলা হয়েছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের