স্মার্ট কফি মেশিনে এআই প্রযুক্তি: ইউরোপের বাজার মাত

বৃহস্পতিবার,

১০ সেপ্টেম্বর ২০২৬,

২৬ ভাদ্র ১৪৩৩

বৃহস্পতিবার,

১০ সেপ্টেম্বর ২০২৬,

২৬ ভাদ্র ১৪৩৩

Radio Today News

স্মার্ট কফি মেশিনে এআই প্রযুক্তি: ইউরোপের বাজার মাত 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৭, ১০ সেপ্টেম্বর ২০২৬

Google News
স্মার্ট কফি মেশিনে এআই প্রযুক্তি: ইউরোপের বাজার মাত 

চীনের চিয়াংসু প্রদেশের সুচৌ-ভিত্তিক ব্র্যান্ড ‘ক্যাক্সফ্রি’সহ চীনের বেশ কয়েকটি হোম অ্যাপ্লায়েন্স নির্মাতা প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই  ব্যবহার করে কফি শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনছে। পূর্বনির্ধারিত রেসিপি অনুসরণ না করে, এই স্মার্ট কফি মেশিনগুলো এখন গ্রাহকের মনস্তাত্ত্বিক নির্দেশাবলি যেমন—কম ক্যাফেইন বা মৃদু স্বাদ ইত্যাদি সহজেই বুঝতে পারে।

পণ্যগুলোকে স্বয়ংসম্পূর্ণ রূপ দিতে ক্যাক্সফ্রি ব্যবহার করছে `দুই মস্তিস্ক’ ব্যবস্থা—আলিবাবার ছুয়েন লার্জ মডেল কথাবার্তা ও আবেগ বোঝে এবং ক্যাক্সফ্রির নিজস্ব মডেল তা বিশ্লেষণ করে কফির সঠিক মাত্রা, গুঁড়া করা,তাপমাত্রা ও চাপের পরিমাপ নির্ধারণ করে। ইউরোপীয় ব্র্যান্ডগুলোর একচেটিয়া বাজারে এটি চীনকে বিশ্বব্যাপী এক নতুন পরিচিতি এনে দিচ্ছে।

তবে পরামর্শকরা সতর্ক করেছেন যে, কেবল অপ্রয়োজনীয় ফিচারের পরিবর্তে প্রকৃত গ্রাহক-চাহিদা পূরণ করাই এখন মূল চ্যালেঞ্জ। ইয়ুননানের উন্নত জাতের কফি বিন এবং চীনা এআই-প্রযুক্তির এই মেলবন্ধন আজ বিশ্বমঞ্চে ‘মেড ইন চায়না’র ভাবমূর্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের