ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলা করেছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এ তথ্য জানিয়েছেন।
তিনি মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘আজমেরী হক বাঁধন আওয়ামী জঙ্গিদের নামে মামলা করেছেন। এইমাত্র ফোনে বিস্তারিত কথা হলো বাঁধনের সঙ্গে। ইতালির বাংলাদেশ দূতাবাসের দুজন অফিসার আজ ভেনিসে এসেছিলেন। এই দুই অফিসার এবং ইতালিয়ান পুলিশের সঙ্গে থানায় গিয়ে বাঁধন মামলা সম্পন্ন করেছেন।’
গোলাম মোর্তোজা জানান, অপরাধীদের ভিডিওচিত্র পুলিশকে সরবরাহ করা হয়েছে। ইতালির মূলধারার গণমাধ্যমে বাঁধনকে নিপীড়নের সংবাদ প্রকাশিত হয়েছে। ভেনিসের চলচ্চিত্র উৎসব আয়োজকরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে নিয়েছে। কারণ বাঁধন ভেনিস চলচ্চিত্র উৎসবের আমন্ত্রিত অতিথি। উৎসবের একজন অতিথির ওপর আক্রমণ হয়েছে, তারাও বিষয়টি পুলিশকে জানিয়েছেন।
প্রেস মিনিস্টার তার পোস্টে উল্লেখ করেন, ভেনিসে বাঁধনের থাকার কথা ছিলো দুইদিন। এখন উৎসব আয়োজকরা বলেছেন, যে কয়দিন ইচ্ছা বাঁধন থাকতে পারবেন। তারা সবকিছুর ব্যবস্থা করবে। উৎসব শেষে বাঁধন ঢাকায় ফিরে আসবেন, মামলা চলমান থাকবে। দূতাবাস ও বাঁধনের ভাইয়ের সঙ্গে পুলিশ যোগাযোগ রাখবে। কোনো একপর্যায়ে সাক্ষ্য দেওয়ার জন্যে বাঁধনকে আবার ভেনিসে যেতে হবে। পুলিশ বাঁধনের কাছে জানতে চেয়েছে, তিনি আসতে পারবেন কি না? বাঁধন বলেছেন ‘অবশ্যই আসবো’।

রেডিওটুডে নিউজ/আনাম