এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সমৃদ্ধি ও উন্নয়নে ঐকমত্য

মঙ্গলবার,

০৮ সেপ্টেম্বর ২০২৬,

২৪ ভাদ্র ১৪৩৩

মঙ্গলবার,

০৮ সেপ্টেম্বর ২০২৬,

২৪ ভাদ্র ১৪৩৩

Radio Today News

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সমৃদ্ধি ও উন্নয়নে ঐকমত্য 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:০৭, ৮ সেপ্টেম্বর ২০২৬

Google News
এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সমৃদ্ধি ও উন্নয়নে ঐকমত্য 

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সমৃদ্ধি ও উন্নয়ন যৌথভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে একটি ঐকমত্য হয়েছে। শনিবার দক্ষিণ চীনের কুয়াংতোং প্রদেশের শেনচেনে শুরু হওয়া এশিয়া-প্যাসিফিক মিডিয়া ফোরামে এই ঐকমত্য প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে ৪০টিরও বেশি দেশ ও অঞ্চল এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ৪০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন।

এদিকে, শনিবার ফোরামের পাশাপাশি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের সাফল্য নিয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ প্রদর্শনীর মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের গণমাধ্যমগুলোর জন্য বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবন প্রয়োগে বিনিময় ও সহযোগিতা আরও গভীর করার একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে।

কুয়াংতোং-হংকং-ম্যাকাও গ্রেটার বে এরিয়ার ৩০টিরও বেশি কোম্পানি প্রদর্শনীতে তাদের সর্বশেষ উচ্চপ্রযুক্তির পণ্য প্রদর্শন করে। প্রদর্শনীতে চারটি প্রধান বিভাগ ছিল— বুদ্ধিমত্তাসম্পন্ন গণমাধ্যম প্রযুক্তি, এম্বোডিড এআই, স্মার্ট সিটি এবং স্মার্ট জীবনযাপন।

আরএসএস নেপালের নির্বাহী সম্পাদক মনোজ কার্কি বলেন, ‘চীনে এটাই আমার প্রথম সফর। আমি সংবাদে এসব পড়েছি। কিন্তু এখানে এসে নিজের চোখে দেখার অভিজ্ঞতা ছিল সত্যিই অসাধারণ।‘

কানাডার ডেইলি স্ক্রাম নিউজের সিইও ও প্রধান সম্পাদক ডনোভান মার্টিন বলেন,  ‘এখানকার গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করা এবং এখানে কী ঘটছে তা জানা ভালো বিষয়। আমরা সবসময় এখানকার প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে শুনেছি। এখন সেগুলো সরাসরি দেখার সুযোগ পাচ্ছি, যা সত্যিই ভালো।‘

চলতি বছরের নভেম্বরে শেনচেনে ৩৩তম এপেক ইকোনোমিক লিডার্স মিটিং আয়োজন করবে চীন। ২০০১ সালে শাংহাই এবং ২০১৪ সালে বেইজিংয়ের পর এটি হবে চীনে এ আয়োজনের তৃতীয় আসর।

চলতি বছরকে এপেকের ‘চায়না ইয়ার’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘সম্মিলিত সমৃদ্ধির জন্য এশিয়া-প্যাসিফিক কমিউনিটি গঠন’। বছরজুড়ে চীনের বিভিন্ন শহরে এপেক-সংশ্লিষ্ট প্রায় ৩০০টি সভা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের