আকস্মিক বন্যায় নিহতদের স্মরণে সোমবার জাতীয় শোক দিবস পালন করছে নেপালিরা। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী, ১৩ দিনের শোকপর্বের শেষ দিনে
এ দিন নেপালে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। তবে বন্যাকবলিত এলাকাগুলোতে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চলায় শোকের আনুষ্ঠানিকতা সীমিত রাখা হয়েছে।
নেপাল-তিব্বত সীমান্তের কাছে হিমালয়ের একটি উপত্যকায় আকস্মিক বন্যায় একের পর এক গ্রাম ভেসে যাওয়ার পর এখন পর্যন্ত অন্তত এক হাজার ২৮৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
ধারণা করা হচ্ছে, হিমবাহ ধসে এই বন্যার সৃষ্টি হয়েছিল।
বন্যার প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পাঁচ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
নেপালের ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের (এনইওসি) ফণীন্দ্র পৌডেল বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বন্যাকবলিত এলাকাগুলোতে এখনো উদ্ধার অভিযান চলছে। তাই সরকারের পক্ষ থেকে আলাদা কোনো কর্মসূচির আয়োজন করা হবে না।
এদিকে, সোমবার নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল সোমবার বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। তার এক সহকারী রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শোকপর্বের শেষ দিন উপলক্ষে সরকারি কার্যালয়ের পাশাপাশি বিদেশে নেপালের মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
রেডিওটুডে নিউজ/আনাম

