জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শনিবার,

০৫ সেপ্টেম্বর ২০২৬,

২১ ভাদ্র ১৪৩৩

শনিবার,

০৫ সেপ্টেম্বর ২০২৬,

২১ ভাদ্র ১৪৩৩

Radio Today News

জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩৯, ৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৩:৪০, ৫ সেপ্টেম্বর ২০২৬

Google News
জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশের জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস খুঁজছে সরকার; প্রয়োজনে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার সকালে আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার বাংলাদেশের রফতানি পণ্যে বৈচিত্র্য আনতে চায়। এছাড়া, গার্মেন্টসের পাশাপাশি পাটপণ‍্য নিয়ে কাজ চলছে।

তিনি বলেন, ১৭ বছরের অত্যাচার-অনাচার থেকে একটা ডেমোক্র্যাটিক প্রসেসে আমরা ফেরত এসেছি। বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবার পরে আমাদের প্রধানমন্ত্রী এই প্রথম জাতিসংঘের সাধারণ সভায় অংশগ্রহণ করবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের