সৌদিতে রেড অ্যালার্ট জারি

বৃহস্পতিবার,

০৩ সেপ্টেম্বর ২০২৬,

১৯ ভাদ্র ১৪৩৩

বৃহস্পতিবার,

০৩ সেপ্টেম্বর ২০২৬,

১৯ ভাদ্র ১৪৩৩

Radio Today News

সৌদিতে রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৯, ৩ সেপ্টেম্বর ২০২৬

Google News
সৌদিতে রেড অ্যালার্ট জারি

সৌদি আরবের একাধিক অঞ্চলে ভারি বর্ষণ, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কবার্তা বা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।

বার্তা সংস্থা এসপিএ-র বরাত দিয়ে জানা গেছে, আগামী শুক্রবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন এলাকায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

এনসিএমের পূর্বাভাস অনুযায়ী, জাজান, আসির, আল বাহা এবং পবিত্র মক্কা নগরীর বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে। অন্যদিকে নাজরান অঞ্চলের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

যেসব এলাকায় বেশি প্রভাব পড়বে:

জাজান অঞ্চলের আল রাইথ, হারুব, আল দায়ের, ফায়ফা, সাবিয়া, আবু আরিশ ও সামতাহসহ উপকূলীয় এলাকা ও ফারাসান দ্বীপে থেমে থেমে ভারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে আসির অঞ্চলের আবহা, খামিস মুশাইত, আল নামাস, তানুমাহ ও মাহাইল আসিরসহ আশপাশের এলাকাগুলোতে বৃষ্টিপাতের তীব্রতা বেশি থাকার আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, এই বৈরী আবহাওয়ার ফলে নিচু এলাকা ও পাহাড়ি উপত্যকাগুলোতে হঠাৎ ঢল বা আকস্মিক বন্যা দেখা দিতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে ভারি বৃষ্টির সময় পাহাড়ি ঢলপ্রবণ এলাকা ও উপত্যকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। এনসিএমের ওয়েবসাইট, 'আনওয়া' অ্যাপ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে আবহাওয়ার সর্বশেষ আপডেট বজায় রাখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সূত্র: গালফ নিউজ

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের