ঘূর্ণিঝড়ের আভাস, কেমন থাকবে আগামী ৩ মাসের আবহাওয়া

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬,

১৭ ভাদ্র ১৪৩৩

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬,

১৭ ভাদ্র ১৪৩৩

Radio Today News

ঘূর্ণিঝড়ের আভাস, কেমন থাকবে আগামী ৩ মাসের আবহাওয়া

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৫০, ১ সেপ্টেম্বর ২০২৬

Google News
ঘূর্ণিঝড়ের আভাস, কেমন থাকবে আগামী ৩ মাসের আবহাওয়া

এ বছরের নভেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে চার-ছয়টি লঘুচাপ ও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দেওয়া আগামী তিন মাসের পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

পূর্বাভাসে জানানো হয়, আগামী তিন মাসে (সেপ্টেম্বর-নভেম্বর) দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়, এ সময়ের মধ্যে সাগরে চার-ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক-দুইটি নিম্নচাপ ও একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ ছাড়া এ সময়ে দেশে ৬-১০ দিন বজ্রঝড় হতে পারে।

অন্যদিকে এ সময়ে দেশে তিন-পাঁচটি মৃদু (৩৬-৩৭.৯° সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯° সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।

পূর্বাভাসে আরও জানানো হয়, আগস্ট মাসে সারাদেশে স্বাভাবিক (-৫.৭%) বৃষ্টিপাত রেকর্ড করা হয়। চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি, সিলেট ও বরিশাল বিভাগে স্বাভাবিক ও অন্যান্য বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের