শিশুকে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ উল্টে নিহত, আহত ১০

বৃহস্পতিবার,

০৩ সেপ্টেম্বর ২০২৬,

১৯ ভাদ্র ১৪৩৩

বৃহস্পতিবার,

০৩ সেপ্টেম্বর ২০২৬,

১৯ ভাদ্র ১৪৩৩

Radio Today News

শিশুকে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ উল্টে নিহত, আহত ১০

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২১, ৩ সেপ্টেম্বর ২০২৬

Google News
শিশুকে বাঁচাতে গিয়ে পুলিশের পিকআপ উল্টে  নিহত, আহত ১০

মাদারীপুরে পুলিশের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গেছে। এতে আবদুস সালাম (৪০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুস সালাম কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পশ্চিম চর করমশি গ্রামের আবদুল বারেক ভূইয়ার ছেলে। তিনি মাদারীপুরের শিবচর থানায় কর্মরত ছিলেন।

আহতরা হলেন, সদর উপজেলার পখিরা গ্রামের ইব্রাহিম সরদার ও তার মেয়ে ইলমা এবং শিবচরের ভান্ডারিকান্দি গ্রামের রেজ্জেক চোকদারের ছেলে সুলতান চোকদার, একই গ্রামের রুবেল চোকদার, ফরিদপুরের ভাঙ্গার আব্দুল হালিমের ছেলে নুরুজ্জামান।

আহত পুলিশ সদস্যরা হলেন, পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক, পুলিশ সদস্য শরিফুল ইসলাম, সোহেল, হাসান, শামীম।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শিবচর থানার একটি পুলিশবাহী পিকআপ ভ্যান মাদারীপুর আদালতে আসামি পৌঁছে দিয়ে ফিরছিল। পথে সদর উপজেলার পখিরা এলাকায় সাত বছর বয়সী শিশু ইমা আক্তার ও তার বাবা ইব্রাহিম সরদারকে (৩০) সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই গাড়ির নিচে চাপা পড়ে পুলিশ সদস্য আবদুস সালাম নিহত হন।

দুর্ঘটনায় চার পুলিশ সদস্য এবং ইমা ও তার বাবাসহ আরও ১০ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আহত চার পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, একটি শিশু ও তার বাবাকে বাঁচাতে গিয়ে পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে এক পুলিশ সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের