বাসের চাপায় ইজিবাইকের তিন যাত্রীসহ নিহত ৪

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬,

১৬ ভাদ্র ১৪৩৩

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬,

১৬ ভাদ্র ১৪৩৩

Radio Today News

বাসের চাপায় ইজিবাইকের তিন যাত্রীসহ নিহত ৪

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৫, ৩১ আগস্ট ২০২৬

Google News
বাসের চাপায় ইজিবাইকের তিন যাত্রীসহ নিহত ৪

জামালপুরে বাসের চাপায় ইজিবাইকের তিন যাত্রী ও বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি সড়কের পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিরীকান্দা ঈদগাহ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে একজনকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়া হলে বাসের আরও এক যাত্রীর মৃত্যু হয়। আহতদের জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের