ময়মনসিংহের ত্রিশালে বালিপাড়া রোডের ঠাকুরবাড়ির মোড়ে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক পুরুষ ও এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছেন। ঘটনাস্থলেই নিহত হন এক নারী ও এক পুরুষ।
পরে গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় হতাহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে বলেও জানান তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম

