একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬,

১৬ ভাদ্র ১৪৩৩

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬,

১৬ ভাদ্র ১৪৩৩

Radio Today News

একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৯, ৩১ আগস্ট ২০২৬

আপডেট: ২২:০৪, ৩১ আগস্ট ২০২৬

Google News
একযোগে ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আটজন এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার তিনজন রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপারদের মধ্যে টিডিএসের আরাফাতুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ায়, ব্রাহ্মণবাড়িয়ার মো. ওবায়দুর রহমানকে হাইওয়ে পুলিশে, ময়মনসিংহের মাহফুজা খাতুনকে নেত্রকোনায় এবং চুয়াডাঙ্গার জামাল আল নাসেরকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে।

এ ছাড়া সিআইডির মো. রুহুল আমিন সরকারকে ডিএমপিতে, পুলিশ হেডকোয়ার্টারের এ এন এম সাইফুল আলম খানকে মাগুরা সদর সার্কেলে, বরগুনার এফ এম ফয়সালকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে এবং ট্যুরিস্ট পুলিশের এ এইচ এম কামরুল ইসলামকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, সহকারী পুলিশ সুপারদের মধ্যে ডিএমপির আবুসায়েম নয়নকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলে, ডিএমপির হাসান রাশেদ পরাগকে রাঙামাটির রাজস্থলী সার্কেলে এবং র‍্যাবের মো. আবু তাহেরকে ঢাকার টিডিএসে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের