নেপালের বন্যায় মৃত্যু বেড়ে ৬১৬, নিখোঁজ প্রায় ২ হাজার

শনিবার,

২৯ আগস্ট ২০২৬,

১৪ ভাদ্র ১৪৩৩

শনিবার,

২৯ আগস্ট ২০২৬,

১৪ ভাদ্র ১৪৩৩

Radio Today News

নেপালের বন্যায় মৃত্যু বেড়ে ৬১৬, নিখোঁজ প্রায় ২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৬, ২৯ আগস্ট ২০২৬

Google News
নেপালের বন্যায় মৃত্যু বেড়ে ৬১৬, নিখোঁজ প্রায় ২ হাজার

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এখনো ১ হাজার ৯২৪ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া নেপাল-তিব্বত সীমান্তে অন্তত ৩২০ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। বিভিন্ন দুর্গত এলাকা থেকে আহত অবস্থায় ১ হাজার ৫৪৫ জনকে উদ্ধার করা হয়েছে।

এর আগে নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ জানিয়েছিল, বন্যায় ৫৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ৯২৪ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ান জেলা থেকে। সেখানে ২৩৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নাওয়ালপরাসি ইস্টে ১৫৪, গোরখায় ৪৬, ধাদিংয়ে ৪০, নুয়াকোটে ৩৭, তানাহুতে ৩০, নাওয়ালপরাসি ওয়েস্টে ২৭ এবং রাসুয়ায় ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের গিরং কাউন্টিতে বন্যায় পাঁচজন নিহত হয়েছেন।

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার পর ৩২০ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া চীনের অংশে প্রায় ৪০০ ভারতীয় আটকা পড়েছেন।

গত বুধবার সকালে নেপালের রাসুয়া ও আশপাশের জেলায় আকস্মিক বন্যা আঘাত হানে। এরপর থেকে নিখোঁজদের মধ্যে ৮৬ জন নিরাপত্তাকর্মী, ৫১৭ জন বিদেশি পর্যটক এবং ১২৭ জন নেপালি পর্যটক রয়েছেন।

বন্যাকবলিত বিভিন্ন এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের