লরির ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর

শনিবার,

২৯ আগস্ট ২০২৬,

১৪ ভাদ্র ১৪৩৩

শনিবার,

২৯ আগস্ট ২০২৬,

১৪ ভাদ্র ১৪৩৩

Radio Today News

লরির ধাক্কায় প্রাণ গেল  দুই বন্ধুর 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৬, ২৯ আগস্ট ২০২৬

Google News
লরির ধাক্কায় প্রাণ গেল  দুই বন্ধুর 

মিরসরাইয়ে লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার রাত ১০টায় মিরসরাইয়ের জাতীয় অর্থনৈতিক অঞ্চল এলাকায় বড়কাতিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে তালাত মাহমুদ শুভ (১৯) ও একই ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের প্রবাসী শেখ ফরিদের ছেলে আব্দুল্লাহ আল ওমর (১৯)। নিহত তালাত মাহমুদ শুভ নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফিরছিলেন।

জানা যায়, শুক্রবার রাতে বারইয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে বাড়ি ফিরছিলেন দুই বন্ধু শুভ ও ওমর। রাত ১০টার দিকে বড়তাকিয়া বাজার এলাকার মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চল গেটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শুভ মারা যান এবং আহত অবস্থায় ওমরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তারা দুইজনই আবুতোরাব বাজারের একটি ল্যাবে চাকরি করতেন।

নিহত শুভর ভাই ইমাম হোসেন জানান, শুভ ও ওমর ঘনিষ্ঠ বন্ধু ছিল। শুক্রবার নতুন মোটরসাইকেল কিনতে দুইজন বারইয়ারহাট যায়। বারইয়ারহাট থেকে মোটরসাইকেল কিনে আসার পথে মর্মান্তিক দুর্ঘটনায় দুইজনেরেই মৃত্যু হয়।

মিরসরাই থানার ওসি ফরিদা ইযাছমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে দেওয়া হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের