নতুন দায়িত্ব পেলেন এ্যানি

বৃহস্পতিবার,

০৩ সেপ্টেম্বর ২০২৬,

১৯ ভাদ্র ১৪৩৩

বৃহস্পতিবার,

০৩ সেপ্টেম্বর ২০২৬,

১৯ ভাদ্র ১৪৩৩

Radio Today News

নতুন দায়িত্ব পেলেন এ্যানি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১১, ৩ সেপ্টেম্বর ২০২৬

Google News
নতুন দায়িত্ব পেলেন এ্যানি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তকরণ এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচন পর্যালোচনায় ৮ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছে বিএনপি।

এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপি নেতা ও সংসদ সদস্য (এমপি) মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনকে সামনে রেখে গ্র্যাজুয়েটদের তালিকাভুক্তকরণ এবং জাতীয়তাবাদী ঐক্য পরিষদের নির্বাচন সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনার জন্য এই সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে এ্যানিকে আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বে যারা আছেন দেখে নিন..

১. মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, এমপি আহবায়ক

২. অধ্যাপক ড. মোঃ মোর্শেদ হাসান খান, সিন্ডিকেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সদস্য সচিব

৩. ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, সদস্য

৪. অধ্যাপক ড. আব্দুস সালাম, প্রো-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয় সদস্য

৫. অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, প্রো-উপাচার্য (প্রশাসন) ঢাকা বিশ্ববিদ্যালয় সদস্য

৬. অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রো-উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয় সদস্য

৭. অধ্যাপক ড. আবুল কালাম সরকার, ডিন, কলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সদস্য

৮. মো. আবদুস সাত্তার পাটোয়ারী সদস্য

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের