`দোয়া করবেন, বাকি সময়টুকু যেন বেঁচে থাকি`প্রথমবার সংসদের অধিবেশনে যোগ দিয়ে মির্জা আব্বাস

বৃহস্পতিবার,

০৩ সেপ্টেম্বর ২০২৬,

১৯ ভাদ্র ১৪৩৩

বৃহস্পতিবার,

০৩ সেপ্টেম্বর ২০২৬,

১৯ ভাদ্র ১৪৩৩

Radio Today News

`দোয়া করবেন, বাকি সময়টুকু যেন বেঁচে থাকি`প্রথমবার সংসদের অধিবেশনে যোগ দিয়ে মির্জা আব্বাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৫, ৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:২৬, ৩ সেপ্টেম্বর ২০২৬

Google News
`দোয়া করবেন, বাকি সময়টুকু যেন বেঁচে থাকি`প্রথমবার সংসদের অধিবেশনে যোগ দিয়ে মির্জা আব্বাস

প্রায় সাড়ে পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস।

তিনি তার বক্তব্যে জানান, নির্বাচনের পরপর তিনি স্ট্রোক করেন এবং তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন।

"নেহায়েত আবেগ, ভালোবাসার কারণে আসতে হয়েছে" মন্তব্য করে তিনি আরও বলেন যে, ২০০৬ সালের পর দুই দশক পেরিয়ে আজ আবার জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়ে তিনি গর্বিত ও আনন্দিত।

এসময় তিনি আবেগপ্রবণ হয়ে দল-মত নির্বেশেষে সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, "বাকি সময়টুকু যেন বেঁচে থাকি। দেশ ও জাতির জন্য যেন কিছু করতে পারি।"

হুইল চেয়ারে বসে সংসদ অধিবেশনে কথা বলেছেন মির্জা আব্বাসছবির উৎস,TV Screen Grab
ছবির ক্যাপশান,হুইল চেয়ারে বসে সংসদ অধিবেশনে কথা বলেছেন মির্জা আব্বাস

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের