ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদের প্রেস সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন এস.এম. সুমন। একই সঙ্গে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন ওয়ালিদ রেজা মৃদুল।
বুধবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদের সহকারী একান্ত সহকারী মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিয়োগপ্রাপ্ত প্রেস সেক্রেটারি এস.এম. সুমন রাজধানীর একটি স্বনামধন্য কলেজে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। অন্যদিকে, সহকারী প্রেস সেক্রেটারি ওয়ালিদ রেজা মৃদুল জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-দপ্তর সম্পাদক।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-৯ আসনের গণমাধ্যম ও প্রেস-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এখন থেকে এ প্রেস টিমের মাধ্যমে পরিচালিত হবে।
রেডিওটুডে নিউজ/আনাম

