সাজার বিরুদ্ধে বিদিশার আপিল, জামিন নামঞ্জুর করেন আদালত

বুধবার,

০২ সেপ্টেম্বর ২০২৬,

১৮ ভাদ্র ১৪৩৩

বুধবার,

০২ সেপ্টেম্বর ২০২৬,

১৮ ভাদ্র ১৪৩৩

Radio Today News

সাজার বিরুদ্ধে বিদিশার আপিল, জামিন নামঞ্জুর করেন আদালত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৫৮, ২ সেপ্টেম্বর ২০২৬

Google News
সাজার বিরুদ্ধে বিদিশার আপিল, জামিন নামঞ্জুর করেন আদালত

ফ্ল্যাট বিক্রির নামে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক কনিষ্ঠ স্ত্রী বিদিশা সিদ্দিক সাজার বিরুদ্ধে আপিল করেছেন। একই সঙ্গে আপিলের শর্তে জামিন চাইলে তা নামঞ্জুর করেন আদালত। 

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির শুনানি শেষে জামিন আবেদন নাকচ করেন। এর পরিপ্রেক্ষিতে তাকে আপাতত কারাগারেই থাকতে হবে। 

আসামিপক্ষের আইনজীবী মো. মাহমুদুল কবির জানান, ‘আমরা সাজার বিরুদ্ধে আপিল করেছি। আদালত আপিলটি গ্রহণ করেন। একই সঙ্গে জামিন আবেদন করছিলাম। শুনানিতে বলেছি, বিদিশা এরশাদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে। তাকে নারী বিবেচনায় জামিন মঞ্জুর করা হোক। কিন্তু তার হাজতবাস কম থাকায় জামিন নামঞ্জুর হয়েছে। এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।’

এর আগে, গত ২০ মে এ মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর হাকিম আদালত। পাশাপাশি তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দিন তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে সাজা পরোয়ানার ভিত্তিতে ২৫ আগস্ট রাতে গুলশানের একটি রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৬ আগস্ট তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের