নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়ছে, দেখুন এখানে

সোমবার,

৩১ আগস্ট ২০২৬,

১৬ ভাদ্র ১৪৩৩

সোমবার,

৩১ আগস্ট ২০২৬,

১৬ ভাদ্র ১৪৩৩

Radio Today News

নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়ছে, দেখুন এখানে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৩, ৩১ আগস্ট ২০২৬

Google News
নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন বাড়ছে, দেখুন এখানে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত ৯ম জাতীয় পে-স্কেলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোতে ১ম থেকে ১০ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়বে। আর ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়বে ১৪২ শতাংশ পর্যন্ত। আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বাড়বে।

জানা গেছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে মূল বেতন তিন ধাপে বাস্তবায়ন করা হবে। ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে ভাতা দেওয়া শুরু হবে।

এখন শুরু হবে প্রজ্ঞাপন জারির কাজ, যার জন্য এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।

কোন গ্রেডে কত বাড়বে, দেখুন নিচে

জাতীয় বেতনস্কেল ২০১৫ ও প্রস্তাবিত জাতীয় বেতনস্কেল ২০২৬
গ্রেড    জাতীয় বেতনস্কেল, ২০১৫ (বর্তমান)    জাতীয় বেতনস্কেল, ২০২৬    প্রাথমিক মূল বেতন বৃদ্ধির হার
১ম    ৭৮,০০০ টাকা (নির্ধারিত)    ১,৫৬,০০০ টাকা (নির্ধারিত)    ১০০%
২য়    ৬৬,০০০–৭৬,৪৯০ টাকা    ১,৩২,০০০–১,৫৩,০০০ টাকা    ১০০%
৩য়    ৫৬,৫০০–৭৪,৪০০ টাকা    ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা    ১০০%
৪র্থ    ৫০,০০০–৭১,২০০ টাকা    ১,০০,০০০–১,৪২,৪০০ টাকা    ১০০%
৫ম    ৪৩,০০০–৬৯,৮৫০ টাকা    ৮৬,০০০–১,৩৯,৭০০ টাকা    ১০০%
৬ষ্ঠ    ৩৫,৫০০–৬৭,০১০ টাকা    ৭১,০০০–১,৩৪,০০০ টাকা    ১০০%
৭ম    ২৯,০০০–৬৩,৪১০ টাকা    ৫৮,০০০–১,২৬,৮০০ টাকা    ১০০%
৮ম    ২৩,০০০–৫৫,৪৭০ টাকা    ৪৬,০০০–১,১০,৮০০ টাকা    ১০০%
৯ম    ২২,০০০–৫৩,০৬০ টাকা    ৪৪,০০০–১,০৬,১২০ টাকা    ১০০%
১০ম    ১৬,০০০–৩৮,৬৪০ টাকা    ৩২,০০০–৭৭,৩০০ টাকা    ১০০%
১১তম    ১২,৫০০–৩০,২৩০ টাকা    ২৫,০০০–৬০,৫০০ টাকা    ১০০%
১২তম    ১১,৩০০–২৭,৩০০ টাকা    ২৪,০০০–৫৮,৭০০ টাকা    ১১৫%
১৩তম    ১১,০০০–২৬,৫৯০ টাকা    ২৪,০০০–৫৮,০০০ টাকা    ১১৮%
১৪তম    ১০,২০০–২৪,৬৮০ টাকা    ২৩,৫০০–৫৬,৮০০ টাকা    ১৩০%
১৫তম    ৯,৭০০–২৩,৪৯০ টাকা    ২২,৮০০–৫৫,২০০ টাকা    ১৩৫%
১৬তম    ৯,৩০০–২২,৪৯০ টাকা    ২১,৯০০–৫২,৯০০ টাকা    ১৩৫%
১৭তম    ৯,০০০–২১,৮০০ টাকা    ২১,৪০০–৫১,৯০০ টাকা    ১৩৮%
১৮তম    ৮,৮০০–২১,৩১০ টাকা    ২১,০০০–৫০,৯০০ টাকা    ১৩৯%
১৯তম    ৮,৫০০–২০,৫৭০ টাকা    ২০,৫০০–৪৯,৬০০ টাকা    ১৪১%
২০তম    ৮,২৫০–২০,০১০ টাকা    ২০,০০০–৪৮,৮০০ টাকা    ১৪২%


 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের