খালি পেটে ছোলা ও গুড় খেলে মিলবে যেসব উপকারিতা

সোমবার,

৩১ আগস্ট ২০২৬,

১৬ ভাদ্র ১৪৩৩

সোমবার,

৩১ আগস্ট ২০২৬,

১৬ ভাদ্র ১৪৩৩

Radio Today News

খালি পেটে ছোলা ও গুড় খেলে মিলবে যেসব উপকারিতা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২১, ৩১ আগস্ট ২০২৬

Google News
খালি পেটে ছোলা ও গুড় খেলে মিলবে যেসব উপকারিতা

ছোলা ও গুড় দুটিই স্বাস্থ্যের জন্য উপকারী। তবে কারও রক্তস্বল্পতা বা পেট সংক্রান্ত কোনও সমস্যা হলে দুটি উপাদান একসঙ্গে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। নিয়মিত এই দুটি উপাদান একসঙ্গে খেলে দুর্বলতা দূর হয। সেই সঙ্গে বিপাকক্রিয়াও উন্নত হয়। 

গুড়ে ফসফরাস, আয়রন, ভিটামিন এ, ম্যাগনেসিয়াম, সুক্রোজ, গ্লুকোজ এবং জিঙ্কের মতো পুষ্টিগুণ প্রচুর পরিমাণে পাওয়া যায়। অন্যদিকে ছোলা কার্বোহাইড্রেট, ফাইবার, ক্যালসিয়াম, ভিটামিন সি, ডি এবং প্রোটিন সমৃদ্ধ। এইসব গুণের কারণে ছোলা ও গুড় একসঙ্গে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে শরীরে শক্তি আসে এবং মজবুত হয়। নিয়মিত ছোলা ও গুড় একসঙ্গে খেলে আরও যেসব উপকারিতা পাওয়া যায়-

হৃৎপিণ্ড সুস্থ রাখে
গুড় এবং ছোলা একসঙ্গে খেলে শরীর প্রচুর পরিমাণে পটাশিয়াম পায়। এর ফলে হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো থাকে এবং হৃদরোগোর ঝুঁকি কমে। এটি শরীরের ওজনও নিয়ন্ত্রণ করে। গুড় এবং ছোলা খাওয়া শরীরের বিপাক প্রক্রিয়া উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।

শরীর শক্তিশালী হয়
ছোলা ও গুড় খেলে শরীরের সব ধরনের দুর্বলতা কমে। রক্তশূন্যতার সমস্যা অনেকটা কমে যায়। যেসব নারীর হিমোগ্লোবিনের ঘাটতি রয়েছে তাদের জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রতিদিন ছোলা এবং গুড় খাওয়ার পরামর্শ দেন।

হাড় মজবুত হয়
প্রতিদিন ছোলা ও গুড় খেলে হাড় মজবুত হয়। গবেষণা বলছে, ৪০ বছর বয়সের পর যখন হাড় দুর্বল হতে শুরু করে তখন শরীরের জয়েন্টগুলোতে ব্যথা শুরু হয়। ছোলা  ও গুড় খেলে এই সমস্যা কমে আসে। হাড়ও মজবুত হয়।

কোষ্ঠকাঠিন্যর সমস্যা কমে
হজমশক্তি খারাপ হলে এবং অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থাকলে ছোলা ও গুড় খেতে পারে। এটি হজমশক্তির উন্নতি ঘটায়। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের