এসসিও সদস্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াচ্ছে চীন

বুধবার,

০২ সেপ্টেম্বর ২০২৬,

১৮ ভাদ্র ১৪৩৩

বুধবার,

০২ সেপ্টেম্বর ২০২৬,

১৮ ভাদ্র ১৪৩৩

Radio Today News

এসসিও সদস্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াচ্ছে চীন 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:২১, ২ সেপ্টেম্বর ২০২৬

Google News
এসসিও সদস্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াচ্ছে চীন 

শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটির সদস্য দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করছে চীন।   

সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের আন্তর্জাতিক বাণিজ্য উন্নয়ন পরিষদ (সিসিপিআইটি) জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এসসিওভুক্ত দেশগুলোর জন্য চীন ৬ লাখ ৬৯ হাজার ৬০০টি পণ্যের উৎপত্তি সনদ দিয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ৯ দশমিক ৬২ শতাংশ বেশি।

এ সময় ৫৬১টি এটিএ কার্নে  ইস্যু করা হয়েছে, যা শুল্ক ও কর ছাড়াই সাময়িকভাবে এক দেশ থেকে অন্য দেশে পণ্য নেওয়ার সুযোগ দেয়। গত বছরের তুলনায় এবার এর সংখ্যা বেড়েছে ৪৫ দশমিক ৭১ শতাংশ।

গত ২৭ থেকে ৩০ আগস্ট সিসিপিআইটির চেয়ারম্যান রেন হংবিনের নেতৃত্বে ১০০ জনের বেশি চীনা ব্যবসায়ী কিরগিজস্তান সফর করেন। এবারের এসসিও সম্মেলনের আয়োজক দেশ কিরগিজস্তানে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ছিল অন্যতম বড় চীনা ব্যবসায়ী প্রতিনিধি দল।

সফরকালে চীন ও কিরগিজস্তান যৌথভাবে একটি ব্যবসা ও বিনিয়োগ ফোরামের আয়োজন করে। এতে দুই দেশের সরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন কোম্পানির ৩০০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের