রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরে চীনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬,

১৭ ভাদ্র ১৪৩৩

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬,

১৭ ভাদ্র ১৪৩৩

Radio Today News

রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরে চীনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:৩৬, ১ সেপ্টেম্বর ২০২৬

Google News
রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরে চীনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল

চীনের ওয়েস্ট ইয়ুননান বিশ্ববিদ্যালয়ের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমন্ত্রণে সম্প্রতি তারা এ সফরে আসে।

সফরকালে প্রতিনিধিদলটি রাবির প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়ে চীনে বাংলা ভাষা শিক্ষা ও গবেষণার উন্নয়ন, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শিক্ষা ও বৃত্তিমূলক দক্ষতা উন্নয়নের বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া শিক্ষা ও গবেষণায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ কর্মসূচি চালুর বিষয়েও মতবিনিময় করেন তারা।  

চীনা প্রতিনিধিদলে ছিলেন ওয়েস্ট ইয়ুননান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক চাং ইয়ানমে, আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক হুয়াঙ সিয়েচং, শিক্ষা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক সহযোগী অধ্যাপক লি চিয়ানবো,  বায়োটেকনোলজি ও ইঞ্জিনিয়ারিং স্কুলের ডিন অধ্যাপক উ লংফেন্নগ এবং স্কুল অব  ইন্টারন্যাশনাল এডুকেশনের ডেপুটি পার্টি ব্রাঞ্চ সেক্রেটারি সহযোগী অধ্যাপক ছেন ইনহং। 

মতবিনিময় শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় চীনা প্রতিনিধিদলের সদস্যদের স্মারক উপহার দেন।

পরে প্রতিনিধিদলটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ও কৃষি অনুষদ পরিদর্শন করে এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করে। তারা শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরি, জুবেরী ভবন এবং নির্মাণাধীন কনফুসিয়াস ইনস্টিটিউট ভবনও পরিদর্শন করেন।

সফরের বিভিন্ন কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর, আন্তর্জাতিক বিষয়ক দপ্তর, আইসিটি সেন্টার, ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, কনফুসিয়াস ইনস্টিটিউটসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের