১১ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, গেজেট প্রকাশ

সোমবার,

৩১ আগস্ট ২০২৬,

১৬ ভাদ্র ১৪৩৩

সোমবার,

৩১ আগস্ট ২০২৬,

১৬ ভাদ্র ১৪৩৩

Radio Today News

১১ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, গেজেট প্রকাশ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৪, ৩০ আগস্ট ২০২৬

Google News
১১ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, গেজেট প্রকাশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।রোববার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত গেজেটে এ তথ্য জানানো হয়।

সীমানা পুনর্নির্ধারণ হওয়া আসনগুলো হলো- ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।

গেজেট অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে সদর উপজেলার সঙ্গে নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। বগুড়া-২ আসনে শিবগঞ্জের পাশাপাশি যুক্ত হয়েছে নবগঠিত মোকামতলা উপজেলা। ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে দক্ষিণ গফরগাঁও উপজেলা এবং কুমিল্লা-৩ আসনে মুরাদনগরের সঙ্গে যুক্ত হয়েছে নবগঠিত বাঙ্গরা উপজেলা।

এছাড়াও, চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ির সঙ্গে নবগঠিত ফটিকছড়ি উত্তর এবং কক্সবাজার-১ আসনে মাতামুহুরী উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪ আসনের সীমানাতেও প্রশাসনিক পুনর্বিন্যাসের কারণে পরিবর্তন আনা হয়েছে। তবে নতুন উপজেলা ও প্রশাসনিক ইউনিট অন্তর্ভুক্ত করা হলেও অধিকাংশ ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনগুলোর ভৌগোলিক এলাকায় বড় ধরনের পরিবর্তন হয়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের