মক্কা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে ঝুঁকি দেখছে না ঢাকা

রোববার,

৩০ আগস্ট ২০২৬,

১৫ ভাদ্র ১৪৩৩

রোববার,

৩০ আগস্ট ২০২৬,

১৫ ভাদ্র ১৪৩৩

Radio Today News

 পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে ঝুঁকি দেখছে না ঢাকা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫২, ৩০ আগস্ট ২০২৬

Google News
মক্কা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে ঝুঁকি দেখছে না ঢাকা

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে সৌদি আরব ও তুরস্ক ইতিবাচক এবং এতে ঢাকা কোনো ঝুঁকি দেখছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ জোটে বাংলাদেশের যুক্ত হওয়ার ঝুঁকি প্রসঙ্গে তিনি আরও বলেছেন, বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে হুমায়ুন কবির এসব কথা বলেন।

গত বৃহস্পতিবার সংসদে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের মক্কা প্যাক্টে যোগ দেয়ার বিষয়টি নির্ভর করছে চুক্তিভুক্ত সদস্য দেশগুলোর অভিপ্রায়ের ওপর। তারা বাংলাদেশকে এ চুক্তিতে নেয়ার বিষয়ে অভিপ্রায় প্রকাশ করলে বাংলাদেশ নিশ্চয়ই এটাকে ইতিবাচকভাবে বিবেচনা করবে।

এদিকে, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

চীনের সাথে সর্ম্পকের প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত, তারই অংশ হিসেবে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংলাপ শুরু করতে যাচ্ছে দু’দেশ। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে জানান।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের