আজকের রাশিফল-এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন। রাশিফল হল জ্যোতিষ শাস্ত্রের একটি অন্যতম অঙ্গ। বহু মানুষ রাশিফলের দিকে নজর রেখেই পদক্ষেপ নেন জীবনে। কারণ, রাশিফলই আপনাকে জানিয়ে দিতে পারে গোটা দিনের এক সামগ্রিক ছবি। পাশাপাশি, জীবনে চলার প্রতিটি পদক্ষেপে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরছে সেই সম্পর্কেও আঁচ পেতে পারেন আপনি।
জেনে নিন কেমন যাবে আপনার দিনটি-
মেষ রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আজ আপনি দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন। মদ্যপান থেকে বিরত থাকুন। অন্যদের ব্যাপারে নিজে থেকে জড়িয়ে যাবেন না। প্রেমের জন্য এই দিনটি নিঃসন্দেহে ভালো। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আজ আপনি সেইসব কাজগুলি বেশি করে করবেন যেগুলি ছোটবেলায় করতে পছন্দ করতেন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
বৃষ রাশি: শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আজ আপনি কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন। অতীতের একটি বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন যেখানে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
মিথুন রাশি: অন্যদের সমালোচনার বদভ্যাসের কারণে আজ আপনি নিজে সমালোচিত হতে পারেন। তাই, অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ করুন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। এই রাশির কিছু ব্যবসায়ী আজ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। সেগুলিকে সঠিকভাবে কাজে লাগালে তাঁদের লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে আজ অতিথিদের আগমন ঘটবে এবং তাঁদের সঙ্গে ভালো সময় অতিবাহিত হবে। একটি বহু প্রতীক্ষিত স্বীকৃতি এবং পুরস্কার পাওয়ার আশা আজ হঠাৎ স্থগিত হতে পারে। তবে, মন খারাপ করবেন না। আপনার আজ কোথাও শিক্ষামূলক ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ভালোবাসার মানুষকে বোঝার চেষ্টা করুন। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
কর্কট রাশি: শরীর নিয়ে অযথা চিন্তা করবেন না। কারণ, আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, গ্রহ এবং নক্ষত্রের অনুকূল স্থানের কারণে আজ আপনি অর্থ উপার্জনের একাধিক সুযোগ পাবেন। এই রাশির ব্যবসায়ীরা তাঁদের একজন নিকট বন্ধুর দেওয়া ভুল পরামর্শের কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ অবশ্যই সর্তকতার সঙ্গে করুন। আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে আজ আপনার অপ্রত্যাশিত উপহার পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির পড়ুয়াদের পড়াশোনার বিষয়ে অবশ্যই মনোযোগী হতে হবে। বন্ধুদের সঙ্গে অত্যধিক সময় অতিবাহিত করবেন না। বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে।
সিংহ রাশি: শারীরিক কারণে আজ আপনি কোনও সমস্যার সম্মুখীন হতে পারেন। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। জমি-সংক্রান্ত আর্থিক লেনদেনের জন্য এই দিনটি অবশ্যই ভালো। মন থেকে অবশ্যই সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রেখে প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করুন। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। উদ্যোগী ব্যক্তিদের সঙ্গে আজ আপনার অংশীদারিত্বের সুযোগ রয়েছে। আপনি আজ একাকী কিছুটা সময় অতিবাহিত করতে চাইবেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি: শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন। আপনার যদি বন্ধুদের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকে সেক্ষেত্রে সতর্কতার সঙ্গে অর্থব্যয় করুন। নাহলে, আপনি আর্থিক সঙ্কটের সম্মুখীন হতে পারেন। যাঁদের সঙ্গে আপনার অত্যন্ত কম সাক্ষাৎ হয় তাঁদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন। কর্মজীবনে আজ আপনার কিছু ভালো সুযোগ আসতে পারে। আপনার কাছে থাকা অবসর সময়টি সঠিকভাবে কাজে লাগান। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
তুলা রাশি: আবেগপ্রবণ হয়ে আজ কোনও কাজ করবেন না। আপনার ক্রোধ অবশ্যই নিয়ন্ত্রণে রাখুন। শিশুদের সঙ্গে অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন। এর ফলে আপনার মন ভালো হয়ে যাবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। আপনি আজ দীর্ঘক্ষণ ঘুমিয়ে অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: বন্ধুদের সঙ্গে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। আপনি আজ একটি কাজের সাফল্যের সম্মুখীন হতে পারেন। এই রাশির ব্যবসায়ীরা আজ তাঁদের নিকট আত্মীয়ের সহায়তায় লাভবান হতে পারেন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সঙ্গে দিনটি ভালোভাবে কাটবে। আজ আপনার মধ্যে ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে। তাই, এই দিনটিকে অবশ্যই সঠিকভাবে কাজে লাগান। প্রিয়জনদের সঙ্গে আজ আপনি অনেকটা সময় অতিবাহিত করবেন। আপনার একটি নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে আজ সবাই উৎসাহ প্রকাশ করবেন। আপনি আর দীর্ঘক্ষণ ঘুমিয়ে অতিবাহিত করতে পারেন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
ধনু রাশি: আপনি আজ একটি অসুস্থতা থেকে সেরে উঠতে পারেন। আপনি আজ কোনও খেলাধুলায় অংশগ্রহণ করতে চাইবেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। রান্নাঘরের কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র কিনতে গিয়ে আপনি সন্ধ্যা নাগাদ ব্যস্ত হতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। আজ আপনার জীবনে একটি আকর্ষণীয় ঘটনা বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মকর রাশি: আপনার কোনও বেপরোয়া আচরণের কারণে একজন বন্ধু সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই, এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন। ভবিষ্যতের কথা মাথায় রেখে অর্ধাঙ্গিনীর সঙ্গে আজ আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। আত্মীয় এবং বন্ধুদের সঙ্গে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয়। কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সর্তকতার সঙ্গে করুন। অযথা সময় নষ্ট না করে প্রতিটি কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করে ফেলুন। এর ফলে আপনি নিজের জন্য কিছুটা অবসর সময় পাবেন। বিবাহিত জীবনে কোনও সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: এই রাশি ব্যবসায়ীদের আজ অবশ্যই প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে গ্রহণ করতে হবে। প্রত্যেকের সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলুন। বন্ধুদের জন্য আজ আপনি মন খারাপ করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। একাকী সময় অতিবাহিত না করে প্রত্যেকের সঙ্গে কথা বলুন। আজ আপনি ছোটবেলার কিছু স্মৃতি রোমন্থন করার সুযোগ পাবেন। সামগ্রিকভাবে দিনটি খুব একটা খারাপ কাটবে না। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে।
মীন রাশি: আপনার কোনও প্রত্যাশা পূরণের জন্য ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহার করবেন না। ভবিষ্যতের কথা মাথায় রেখে অবশ্যই অযথা অর্থব্যয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন। ভালোবাসার মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলি আজ আপনি পূরণ করতে পারবেন না। যেটি তাঁর খারাপ লাগতে পারে। আপনার কাছে আসা সুযোগগুলিকে সঠিকভাবে কাজে লাগান। কোনও গুরুত্বপূর্ণ পরিকল্পনা করার আগে অবশ্যই অর্ধাঙ্গিনীর সঙ্গে আলোচনা করুন। আপনি যদি একটি পার্টির পরিকল্পনা করে থাকেন, সেক্ষেত্রে আপনার সবথেকে ভালো বন্ধুদের সেখানে আমন্ত্রণ জানান। কারণ, তাঁরা কোনও কাজে আপনাকে উৎসাহ প্রদান করবেন।
রেডিওটুডে নিউজ/আনাম

