পাহাড়ি ঢল-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে চীনা সামরিক চিকিৎসক

সোমবার,

৩১ আগস্ট ২০২৬,

১৬ ভাদ্র ১৪৩৩

সোমবার,

৩১ আগস্ট ২০২৬,

১৬ ভাদ্র ১৪৩৩

Radio Today News

পাহাড়ি ঢল-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে চীনা সামরিক চিকিৎসক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৩১, ৩১ আগস্ট ২০২৬

Google News
পাহাড়ি ঢল-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে চীনা সামরিক চিকিৎসক

নেপাল সীমান্তে ভয়াবহ ভূমিধস ও পাহাড়ি ঢলের ঘটনায় চীনের সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও মানসিক সহায়তা দিচ্ছেন চীনের গণমুক্তি ফৌজের (পিএলএ) চিকিৎসকরা। বুধবার নেপালে ভূমিধসের ঘটনায় জিরং বন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে।

সিচাংয়ের জরুরি ব্যবস্থাপনা বিভাগের তথ্য বলছে, শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত চীনের অংশে প্রাণহানি বেড়েছে দাঁড়িয়েছে পাঁচজনে। নিখোঁজ অন্তত ৫৫৮ জন।

জিরং বন্দর থেকে ৭ দশমিক ৭ কিলোমিটার দূরের লাওচিয়াং গ্রামের বাসিন্দাদের দ্বিতীয় দফা দুর্যোগের ঝুঁকির মুখে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে পিএলএর চিকিৎসকরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করেন এবং সাধারণ রোগ ও দুর্যোগ-পরবর্তী সমস্যার ওষুধ বিতরণ করেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের