নেপালে উদ্ধার অভিযানে চীনের টানেল বিশেষজ্ঞ দল

সোমবার,

৩১ আগস্ট ২০২৬,

১৬ ভাদ্র ১৪৩৩

সোমবার,

৩১ আগস্ট ২০২৬,

১৬ ভাদ্র ১৪৩৩

Radio Today News

নেপালে উদ্ধার অভিযানে চীনের টানেল বিশেষজ্ঞ দল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৩, ৩১ আগস্ট ২০২৬

Google News
নেপালে উদ্ধার অভিযানে চীনের টানেল বিশেষজ্ঞ দল

নেপাল-চীন সীমান্তে স্মরণকালের ভয়াবহ আকস্মিক পাহাড়ি ঢলে প্রাণহানির পাশাপশি তছনছ হয়েছে বহু স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি নেপাল অংশে। এমন সংকটে দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেলে উদ্ধার অভিযানে সহায়তা দিতে পাঁচজন বিশেষজ্ঞ পাঠিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। নেপাল সরকারের অনুরোধে শনিবার চীনা বিশেষজ্ঞদের ওই দলকে পাঠানো হয়। 

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চলের জিরং কাউন্টি থেকে হেলিকপ্টারে করে তারা নেপালের দুর্যোগকবলিত এলাকায় পৌঁছান। বেইজিং সময় বিকেল ৪টা ৫৮ মিনিটে সেখানে পৌঁছেই তারা উদ্ধার অভিযানে অংশ নেন।

নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক দুর্যোগের পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। উদ্ধার অভিযানে টানেল বিশেষজ্ঞদের যুক্ত হওয়ায় জলবিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে সহায়তা পাওয়ার আশা করা হচ্ছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের