সংসদ নির্বাচন থেকে ‘মাইনাস’ করার অভিযোগ: আইপিইউর দ্বারস্থ আওয়ামী লীগ

সোমবার,

৩১ আগস্ট ২০২৬,

১৬ ভাদ্র ১৪৩৩

সোমবার,

৩১ আগস্ট ২০২৬,

১৬ ভাদ্র ১৪৩৩

Radio Today News

সংসদ নির্বাচন থেকে ‘মাইনাস’ করার অভিযোগ: আইপিইউর দ্বারস্থ আওয়ামী লীগ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৬, ৩১ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:৪৬, ৩১ আগস্ট ২০২৬

Google News
সংসদ নির্বাচন থেকে ‘মাইনাস’ করার অভিযোগ: আইপিইউর দ্বারস্থ আওয়ামী লীগ

ত্রয়োদশ জাতীয় সংসদ থেকে তাদের ‘মাইনাস’ বা দূরে সরিয়ে রাখা হয়েছে বলে আন্তর্জাতিক সংস্থা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের কাছে অভিযোগ দায়ের করেছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ। 

তিন দিনের সফরে ঢাকায় আসা আইপিইউ প্রতিনিধি দল সোমবার (৩১ আগস্ট) জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে এ তথ্য সামনে আসে। 

সাবেক সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে আন্তর্জাতিক এই সংস্থার কাছে অভিযোগ জমা দেওয়ার বিষয়ে তথ্য উঠে এসেছে। বিরোধীদলীয় সংসদ সদস্য আকতার হোসেন ব্রিফিংয়ে আইপিইউ প্রতিনিধি দলের উদ্ধৃতি দিয়ে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আইপিইউর কাছে সবসময় দেশে সংসদীয় গণতন্ত্র বহাল থাকার মিথ্যা তথ্য উপস্থাপন করত। কিন্তু বর্তমানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তারা উল্টো অভিযোগ করে বলছে যে, আওয়ামী লীগকে বাদ দিয়েই বা 'মাইনাস' করেই ত্রয়োদশ জাতীয় সংসদ গঠন করা হয়েছে।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ও বিরোধীদলীয় সংসদ সদস্য আকতার হোসেন যৌথ ব্রিফিংয়ে বলেন, ক্ষমতাচ্যুত দলটি আইপিইউ'কে নির্বাচন থেকে বাদ পড়ার অভিযোগ দিয়েছে। সরকারের পক্ষ থেকে নতুন সংবিধান সংস্কার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন ও বিরোধী দলের মতামতকে প্রাধান্য দেওয়ার সার্বিক চিত্র আইপিইউ প্রতিনিধি দলকে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

আইপিইউয়ের মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে সংসদীয় কূটনীতি ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সফরকালে আইপিইউ প্রতিনিধি দল সংসদ ভবন পরিদর্শন করেন ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের