বিএনপি নামক ‘আয়নাঘর’ থেকে জুলাই সনদ উদ্ধার করতে হবে

রোববার,

৩০ আগস্ট ২০২৬,

১৫ ভাদ্র ১৪৩৩

রোববার,

৩০ আগস্ট ২০২৬,

১৫ ভাদ্র ১৪৩৩

Radio Today News

নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি নামক ‘আয়নাঘর’ থেকে জুলাই সনদ উদ্ধার করতে হবে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৩, ৩০ আগস্ট ২০২৬

Google News
বিএনপি নামক ‘আয়নাঘর’ থেকে জুলাই সনদ উদ্ধার করতে হবে

আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। রোববার (৩০ আগস্ট) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জুলাই সনদ বিএনপি গুম করে ফেলেছে।

সকালে তিনি তার ভ্যারিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে বলেন, ‌‌‌‌‘‘বিএনপি নামক ‘আয়নাঘর’ থেকে জুলাই সনদ উদ্ধার করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনগণের অধিকার কোনো রাজনৈতিক দলের বন্দী থাকার বিষয় নয়। জুলাই সনদকে মুক্ত করতেই হবে।’’

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক, সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কারের রূপরেখা সম্বলিত একটি জাতীয় দলিল হলো জুলাই সনদ। অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এই সনদ তৈরি করেছিল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের